Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ শ্রাবণ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৩ আগস্ট ২০২৬
online content

আপত্তিকর কন্টেন্ট আপলোড করছেন? সাবধান, এবার ১ ঘণ্টায় মুছে দেবে সোশাল মিডিয়ায়ই!

সম্প্রতি আপত্তিকর কন্টেন্ট সরিয়ে ফেলার সময়সীমা কমিয়ে করা হয়েছিল ২ থেকে ৩ ঘণ্টা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৪, ২০২৬, ২০:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৪, ২০২৬, ২০:২৭

options
link
আপত্তিকর কন্টেন্ট আপলোড করছেন? সাবধান, এবার ১ ঘণ্টায় মুছে দেবে সোশাল মিডিয়ায়ই! zoom
আপত্তিকর কন্টেন্ট আপলোড করছেন? এবার ১ ঘণ্টায় মুছে দেবে সোশাল মিডিয়ায়ই!
Advertisement

সোশাল মিডিয়ায় অনেকেই এমন কন্টেন্ট আপলোড করেন যা নীতি বিরুদ্ধ। নজরে পড়তেই তা মুছে ফেলে প্ল্যাটফর্মগুলোই। সম্প্রতি আপত্তিকর কন্টেন্ট সরিয়ে ফেলার সময়সীমা কমিয়ে করা হয়েছিল ২ থেকে ৩ ঘণ্টা। এবার তা আরও কমতে চলেছে। এই সময়সীমা আরও কমিয়ে এক ঘণ্টা করা উচিত কি না, তা নিয়ে চলছে আলোচনা।

বলা হয়েছে, সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ২-৩ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলতে হবে আপত্তিকর কন্টেন্ট। যে সময়সীমা আগে ছিল ২৪ থেকে ৩৬ ঘণ্টা। এবার সেই ২ থেকে ৩ ঘণ্টা সময়সীমা কমিয়ে ১ ঘণ্টা করা নিয়ে আলোচনা চলছে। 

গত ফেব্রুয়ারিতে, তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় ২০২১’-এ সংশোধনী বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে বলা হয়েছে, সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ২-৩ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলতে হবে আপত্তিকর কন্টেন্ট। যে সময়সীমা আগে ছিল ২৪ থেকে ৩৬ ঘণ্টা। এই সময়সীমা নাকি বিশ্বের যেকোনও সরকার কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে সব থেকে কম। এবার সেই ২ থেকে ৩ ঘণ্টা সময়সীমা কমিয়ে ১ ঘণ্টা করা নিয়ে আলোচনা চলছে। এবিষয়ে এক সরকারি কর্মকর্তা বলেন, “এই মুহূর্তে বিষয়টি বিবেচনাধীন রয়েছে। সরকার আলোচনা করতে পারে। এই নিয়ম লাগু হতে পারে, নাও পারে। এই নিয়ম লাগু করার ক্ষেত্রে সোশাল মিডিয়া কোম্পানিগুলোর অতীত রেকর্ড খতিয়ে দেখা হবে।”

Advertisement

উল্লেখ্য, কেন্দ্র স্বরাষ্ট্র, পররাষ্ট্র, প্রতিরক্ষা এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকগুলিকে তথ্য প্রযুক্তি (আইটি) আইন, ২০০০-এর ধারা ৬৯(এ)-এর অধীনে সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে যে কোনও কন্টেন্ট ব্লক করার অনুমতি দিতে পারে। যে ক্ষমতাটি বর্তমানে কেবল তথ্য প্রযুক্তি মন্ত্রকেরই রয়েছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.