সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্তমান সময়ে ম্যারেজ সার্টিফিকেট অত্যন্ত প্রয়োজনীয়। বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন পড়ে এই সার্টিফিকেট। তাই অনেকেই চেষ্টা করেন সামাজিক বিয়ের আগেই রেজিস্ট্রি সেরে রাখতে। তবে রেজিস্ট্রি আগে হোক বা পরে অনেককেই সার্টিফিকেট হাতে পেতে বেশ বেগ পেতে হয়। তবে জানেন কি এবার বাড়িতে বসে নিজেই তৈরি করে ফেলতে পারবেন ম্যারেজ সার্টিফিকেট।
জেনে নিন পদ্ধতি
১. প্রথমেই https://serviceonline.gov.in/-এ যেতে হবে।
২. ওয়েবসাইটে গিয়ে বেছে নিন “Marriage Registration” অপশনটি।
৩. এর পর একটি আবেদন পত্র দেখতে পাবেন। সেখানে পাত্র ও পাত্রী উভয়ের যাবতীয় তথ্য দিন।
৪. এর পর প্রয়োজনীয় নথি আপলোড করুন।
[আরও পড়ুন: রেশন দুর্নীতির টাকা সোনা পাচারে? এবার ইডির নজরে শংকরের আত্মীয়]
৫. এর পর জমা দিতে হবে আবেদন ফি।
৬. আবেদন পত্র যাচাই হবে। তথ্য ভুল না থাকলে অনুমোদন মিলবে। কয়েকদিনের মধ্যেই হাতে পেয়ে যাবেন শংসাপত্র।
তাহলে আর অপেক্ষা না করে এই পদ্ধতিতে চেষ্টা করে দেখুন আপনিও। তবে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে পদ্ধতি ভিন্ন হতে পারে। সেই পদ্ধতি অনুযায়ী আবেদন করতে হবে।
[আরও পড়ুন: সিমকার্ড, ইন্টারনেট ছাড়াই ফোনে চলবে ভিডিও! প্রয়ুক্তিতে ‘বিপ্লব’ আনবে কেন্দ্র]
সর্বশেষ খবর
-
‘সিন্ধুচুক্তি মানতে হবে ভারতকে’, আন্তর্জাতিক আদালতের ‘মূল্যহীন’ রায় ফুৎকারে ওড়াল দিল্লি
-
ভিলেন ফ্রাইং প্যান! শিয়ালদহ স্টেশনে খাবার দোকানে আগুন লাগল কীভাবে?
-
বুকে ট্যাটুতে বন্ধুর স্ত্রীর ছবি! বিয়ের উপহার দেখে তাজ্জব বর-কনে, ‘মতলব কী?’, খোঁচা নেটদুনিয়ার
-
‘পাথরসম্রাট’ টুলুর আত্মীয়ের গাড়িতে থাইল্যান্ডের টাকা, নেপথ্যে হাওয়ালা যোগ?
-
ফোনেই হত ‘ডিল’, রাত নামলেই পৌঁছে যেতেন মহিলারা! গরুমারার হোটেলে দেহব্যবসার চক্র ফাঁস