Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
ICC World Cup 2023

ICC World Cup 2023: গুগল ডুডলেও ব্যাটে-বলের লড়াই, বিশ্বকাপ শুরুর দিনে চমক হোমপেজেও  

১২ বছর পর ভারতের মাটিতে ক্রিকেট বিশ্বকাপ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৫, ২০২৩, ১৪:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৫, ২০২৩, ১৪:২৫

options
link
ICC World Cup 2023: গুগল ডুডলেও ব্যাটে-বলের লড়াই, বিশ্বকাপ শুরুর দিনে চমক হোমপেজেও   zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেট জ্বরে ভুগছে গুগলও (Google)। বিশ্বকাপ (ICC World Cup 2023) শুরুর আগেই একেবারে খোলনলচে বদলে গেল সাইটটির। নতুন রুপে সাজিয়ে তোলা হয়েছে গুগলের হোম পেজ। শুধু ডুডল নয়, মেগা টুর্নামেন্টের জন্য নিজেদের লোগোও পালটে ফেলেছে সংস্থাটি। গুগলের নামের পাশে দেখা যাচ্ছে একটি ক্রিকেট ব্যাটও। প্রসঙ্গত, বৃহস্পতিবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। গত বিশ্বকাপের ফাইনালিস্ট ছিল দুই দল। 

[আরও পড়ুন: গান্ধী পরিবারের নতুন সদস্য ‘নুরি’, ইউক্রেন যুদ্ধের সঙ্গেও যোগ রয়েছে এই কুকুরছানার]

১২ বছর পর ভারতের মাটিতে বিশ্বকাপের আসর বসেছে। বৃহস্পতিবার থেকে ট্রফির লড়াইয়ে নেমে পড়েছে ১০ দেশ। মেগা টুর্নামেন্টের শুরুর দিনেই বিশেষ ডুডল তৈরি করল গুগল। ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপ উপলক্ষে অ্যানিমেটেড ডুডল (Google Doodle) তৈরি করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, মাঠে নেমে ক্রিকেট খেলছে দুটি হাঁস। ব্যাট হাতে ক্রিজ ছেড়ে রান নেওয়ার জন্য একেবারে তৈরি তারা। রান নেওয়ার জন্য দৌড়ও শুরু করে দিয়েছে এক প্রান্তের হাঁস।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ডুডলের পাশাপাশি হোম পেজটিও বেশ খানিকটা পালটে ফেলেছে গুগল। সংস্থার ইংরাজি বানানের মধ্যেও রাখা হয়েছে ক্রিকেটের ছোঁয়া। গুগল নামের বানানে একটি O রাখা হয়েছে ক্রিকেট বলের আদলে। L অক্ষরটি বানাতে ব্যবহার করা হয়েছে ক্রিকেট ব্যাট। এছাড়াও সার্চ বারের পাশেই দেখা যাচ্ছে একটি ব্যাট ও বলের ছবিও।

[আরও পড়ুন: মুঠোফোনে ক্লিক করেই বারোয়ারির চাঁদা, পকেটে কিউআর কোড নিয়ে ঘুরছেন উদ্যোক্তারা]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.