Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ২২ জুন ২০২৬
Instagram

সারাক্ষণ রিলস স্ক্রল করছেন? এবার আর নয়, জানুন কী বদল আনছে ইনস্টাগ্রাম

বর্তমানে রিলস বা শর্ট ভিডিও অন্যতম জনপ্রিয় একটি বিষয়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২১, ২০২৫, ২৩:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২১, ২০২৫, ২৩:৪৬

options
link
সারাক্ষণ রিলস স্ক্রল করছেন? এবার আর নয়, জানুন কী বদল আনছে ইনস্টাগ্রাম zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্তমানে সমাজমাধ্যমে রিলস বা শর্ট ভিডিও অন্যতম জনপ্রিয় একটি বিষয়। দিনভর হাজারো কাজের মাঝে একটু সময় পেলেই সকলে টুক করে ঢুঁ মেরে আসেন ইনস্টাগ্রাম, ইউটিউব কিংবা ফেসবুকে। কিন্তু রিলস দেখতে গেলে বারবার স্ক্রল করতে হয়। তবে ইনস্টাগ্রামে এবার থেকে আর তেমনটা করতে হবে না। আরও সহজ হতে চলেছে রিলস দেখা।

ব্যাপারটা কী? ইনস্টাগ্রাম খুব শীঘ্রই তাদের রিলসে ‘অটো স্ক্রল’ ফিচার আনছে। এর ফলে রিলস দেখতে গেলে আর স্ক্রল করতে হবে না। মোবাইল স্ক্রিনে চলতে থাকবে একের পর এক রিলস। ইতিমধ্যেই আইফোনে এসে গিয়েছে ইনস্টাগ্রামের নয়া এই ফিচার। তবে অ্যান্ড্রয়েডে কবে এটি আসবে, তা এখনও জানা যায়নি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কীভাবে এই ফিচারটি চালু করবেন? ‘অটো স্ক্রল’ ফিচারটি চালু করতে গেলে প্রথমে যে কোনও একটি রিলস চালাতে হবে। তারপর ডানদিকে নিচে তিনটে বিন্দু দেওয়া একটি অপশন ক্লিক করতে হবে। তারপর ‘অটো স্ক্রল’ ফিচারটি চালু করতে হবে। একবার এই ফিচারটি চালু করে হয়ে গেলে রিলস দেখার সময় আর বারবার স্ক্রল করতে হবে না।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.