Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬
Bomb Shelter Dating App

যুদ্ধের আবহে ‘বম্ব শেল্টার ডেটিং অ্যাপ’ আনল ইজরায়েল, কীভাবে উপকৃত হবে আমজনতা?

রয়েছে 'বোম্ব শেল্টার ট্র্যাকার' নামে আরেকটি টুল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১১, ২০২৬, ২০:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১১, ২০২৬, ২০:৪৫

options
link
যুদ্ধের আবহে ‘বম্ব শেল্টার ডেটিং অ্যাপ’ আনল ইজরায়েল, কীভাবে উপকৃত হবে আমজনতা? zoom
যুদ্ধের আবহে 'বম্ব শেল্টার ডেটিং অ্যাপ' আনল ইজরায়েল।
Advertisement

ইরানের উপর যৌথ হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আক্রমণ, পালটা আক্রমণ চলছে। যুদ্ধের কারণে স্বাভাবিকভাবেই বিপর্যস্ত জনজীবন। এই পরিস্থিতিতে আমজনতার সুবিধার্থে বিশেষ এক ডেটিং অ্যাপ আনল ইজরায়েল। সেদেশের তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে এই ‘বম্ব শেল্টার ডেটিং অ্যাপ’- (Bomb Shelter Dating App)এক কথা।

ব্যাপারটা ঠিক কী? কীভাবে কাজ করবে এই অ্যাপ? সেদেশের তরফে জানানো হয়েছে, ক্ষেপনাস্ত্রের সাইরেনের শব্দ পেলেই নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য এই অ্যাপ ইউজারদের মধ্যে সংযোগ স্থাপন করবে। দ্রুত যাতে এই সংযুক্তিকরণ করা যায় সেই মতো করেই ডিজাইন করা হয়েছে অ্যাপটি। এখানেই শেষ নয়,  ওই অ্যাপ নাকি দেখিয়ে দেবে আশপাশের আশ্রয়স্থলের সিঙ্গলদের। রয়েছে ‘বম্ব শেল্টার ট্র্যাকার’ নামে আরেকটি টুল। ব্যবহারকারীরা কত ঘন ঘন আশ্রয়স্থলে যাচ্ছেন তা পর্যবেক্ষণ করবে এটি। এমনকী রাতে বারবার সাইরেনের কারণে ঘুমের পরিমাণ বিঘ্নিত হচ্ছে কি না, তাও ট্র্যাক করছে এই টুল। 

Advertisement

 

আরেকটি অ্যাপ্লিকেশন হল ‘shower risk predictor’। এটি সাইরেন প্যাটার্নের উপর ভিত্তি করে আগাম ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে সতর্ক করবে। তবে এই গোটা বিষয়টা ভালোভাবে নেননি নেটিজেনরা। এক্স হ্যান্ডেলের কমেন্ট বক্সে কেউ লিখেছেন, ‘ভাই, তোমার মধ্যে কিছু একটা গভীর, মৌলিক অসুস্থতা রয়েছে।’ কেউ লিখেছেন, ‘এটা হ্যাক করা বা এআই টুইট নয়, এটাতেই স্পষ্ট যে ইসরায়েল কতটা উত্তেজিত।’

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.