সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্তমানে আট থেকে আশি সকলেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। ফলে অ্যাপটিকে ব্যবহারকারীদের কাছে আকর্ষণীয় করে তোলাটাই মূল হয়ে দাঁড়িয়েছে সংস্থার কাছে। তাই প্রায়ই নিত্যনতুন ফিচার নিয়ে হাজির হয় সংস্থা। এবার ফন্ট স্টাইলে নতুনত্ব আনছে এই অ্যাপ।
ব্যাপারটা ঠিক কী? এবার টেক্সট ডিজাইন অর্থাৎ ফন্ট নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে এই মেসেজিং অ্যাপটি। আসছে কোড ব্লক, কোট ব্লকস, এবং লিস্ট অর্থাৎ তালিকা। যাতে টেক্সটে আসবে নতুনত্ব। কোট ব্লকস পদ্ধতিতে কারও মেসেজের নির্দিষ্ট অংশ তুলে ধরে তার রিপ্লাই দেওয়া হবে আরও সহজ। তালিকা তৈরি করে কিছু পাঠানো হবে আরও সহজ। প্রয়োজনে ইটালিকেও পাঠাতে পারবেন মেসেজ। চাইলে কোনও মেসেজের নির্দিষ্ট একটি অংশের ফন্টও বদল করতে পারবেন ব্যবহারকারীরা। এই নয়া ফিচার ব্যবহারকারীদের কাছে আকর্ষণীয় হবে বলেই মনে করছে সংস্থা।
[আরও পড়ুন: বাস্তবের ‘হম দিল দে চুকে সনম’, চুক্তিপত্র লিখে স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিলেন স্বামী!]
প্রসঙ্গত, দিন কয়েক আগেই জোড়া ফিচারের কথা জানিয়েছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। এখন থেকে মোবাইল নম্বর ব্যবহার না করেও অন্য ইউজারের সঙ্গে যোগাযোগ করা যাবে। সেই সঙ্গে চোখে যাতে চাপ না পড়ে, তার জন্য নতুন ডার্ক মোডও আসছে। আর এবার শোনা যাচ্ছে, ভিডিও কল করার সময়ও মিউজিক অডিও পাঠাতে পারবেন আপনি। কোনও একজন ইউজার কিংবা গ্রুপে ভিডিও কল করলেও কল চলাকালীন মিউজিক অডিও পাঠিয়ে দেওয়া যাবে। নতুনের তালিকায় এবার আরও এক ফিচার।
[আরও পড়ুন: OBC সম্প্রদায়কে অপমান রামদেবের! বিতর্কে জড়িয়ে কী সাফাই যোগগুরুর?]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে