সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাইক্রোসফটের নতুন ‘বস’ হলেন এক ভারতীয়। আইআইটি মাদ্রাজের প্রাক্তনী পবন দাবুলুরি মাইক্রোসফটের উইন্ডোজ ও সারফেসের নতুন প্রধান নির্বাচিত হয়েছেন। এই পদে এর আগে ছিলেন পানোস পনয়। তিনি মাইক্রোসফট ছেড়ে আমাজনে যোগ দেওয়ায় ওই দুই পদে এলেন পবন।
প্রসঙ্গত, মাইক্রোসফট আগেই উইন্ডোজ ও সারফেসকে আলাদা করে দিয়েছিল। এবং দুটির জন্য ভিন্ন নেতৃত্বের কথাও জানিয়েছিল। এর আগে পবন সারফেস সিলিকনের কাজের দেখাশোনা করতেন। যেখানে মিখাইল পারাখিন নেতৃত্ব দিতেন উইন্ডোজ বিভাগকে। মিখাইল এবার নতুন ভূমিকাকে এক্সপ্লোর করতে চান। আর তার পরই পবনকে দুই বিভাগেরই প্রধান হিসেবে বেছে নেওয়া হয়। ২৩ বছর ধরে মাইক্রোসফটে রয়েছেন পবন। মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর বিভাগের পড়াশোনা শেষ করেন তিনি। এর পরই তিনি রিলেবিলিটি কম্পোনেন্ট ম্যানেজার হিসেবে মাইক্রোসফটে যোগ দেন পবন।
[আরও পড়ুন: বরানগরে সজল, ভগবানগোলায় ভাস্কর, রাজ্যে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা বিজেপির]
আইআইটি মাদ্রাজ থেকে স্নাতক হয়েছিলেন পবন। সুন্দর পিচাই কিংবা সত্য নাদেলার পর এবার পবন দাবুলুরি। তাঁর এই নতুন দায়িত্ব বিশ্বের শীর্ষস্থানীয় নানা সংস্থায় ভারতীয়দের সঙ্গে তাঁকে একসারিতে বসিয়ে দিল। মাইক্রোসফটের (Microsoft) এক্সপিরিয়েন্স অ্যান্ড ডিভাইস বিভাগের প্রধান রাজেশ ঝার একটি চিঠি হাতে এসেছে সংবাদমাধ্যমের। যার সূত্রে জানা গিয়েছে, মিখাইল সরে দাঁড়ানোর পরই পবনের নতুন দায়িত্বপ্রাপ্তির কথা জানানো হয়। এবার থেকে রাজেশকেই ‘রিপোর্ট’ করতে হবে পবনকে।
[আরও পড়ুন: বিজেপি ছাড়ছেন রুদ্রনীল! লোকসভায় টিকিট না পেয়েই চূড়ান্ত সিদ্ধান্ত?]
সর্বশেষ খবর
-
বাধা দিয়েছিল তৃণমূল! সেই বাগেশ্বর বাবাকে ব্রিগেডে ধর্মসভা করার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?