সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী সপ্তাহ থেকে কলকাতা-সহ ১২টি সার্কেলে টেলিকম অপারেটর রিলায়েন্স কমিউনিকেশন তাদের 4G পরিষেবা চালু করতে চলেছে৷ প্রারম্ভিক অফারে গ্রাহকদের ফোর-জি পরিষেবা দেওয়া হবে টু-জিরও কম দামে৷ মাত্র ৯৩ টাকায় ১০ জিবি ডেটা পাবেন সিডিএমএ গ্রাহকরা৷
সংবাদ সংস্থা পিটিআইকে রিলায়েন্সের এক কর্তা জানিয়েছেন, এখন যে সমস্ত গ্রাহক রিলায়েন্সের সিডিএমএ পরিষেবা ব্যবহার করেন, তাঁরা চাইলেই তাদের পরিষেবা ফোর-জি’তে আপগ্রেড করতে পারবেন৷ সংস্থার দাবি, ৮০ লক্ষ আর-কম সিডিএমএ গ্রাহক উন্নত পরিষেবার সুযোগ পাবেন৷
ডিপার্টমেন্ট অফ টেলিকম বা ‘ডট’ জানিয়েছে, দিল্লি, মুম্বই, কলকাতা, গুজরাত, পাঞ্জাব-সহ ১২টি সার্কেলে রিলায়েন্স ফোর-জি পরিষেবা চালু হচ্ছে৷ জুলাই মাস থেকে তামিলনাড়ু, কেরল-সহ আরও ছয়টি সার্কেলে এই পরিষেবা চালু হবে৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার