গ্রীষ্মের ছুটি পড়ে গিয়েছে। বছরের এই সময়টায় স্বাভাবিকভাবেই সকলে ঘুরতে যাওয়ার প্ল্যান করেন। কেউ বাড়ির কাছে, কেউ আবার সপরিবারে পাড়ি দেন বিদেশে। ফলে দীর্ঘদিন তালা বন্ধ থাকে বাড়ি। ফ্রিজ-সহ যাবতীয় ইলেকট্রনিক জিনিস বন্ধ করলেও অধিকাংশই ইনভার্টার বন্ধ করার কথা ভাবেনও না। কিন্তু জানেন কি বন্ধ করে এভাবে ইনভার্টার চালু করে রাখলে ঘটতে পারে ভয়ংকর বিপদ? তাই চলুন আজ জেনে নেওয়া যাক দীর্ঘদিনের জন্য বাড়ির বাইরে গেলে ইনভার্টারের কী করা উচিত।
১. যদি এক বা দু’সপ্তাহের জন্য বাইরে যান, এবং আপনার বাড়ির মূল বিদ্যুৎ সরবরাহ চালু রাখেন সেক্ষেত্রে ইনভার্টারটিকে ‘নরমাল মোড’-এ রাখুন। এতে বিদ্যুৎ ব্যবহার না করলেও ইনভার্টার ব্যাটারি চার্জ হবে। উন্নত প্রযুক্তির ইনভার্টারের একাধিক মোড থাকে।
আরও পড়ুন:
২. যদি আপনি মূল বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ করেন সেক্ষেত্রে ইনভার্টারের পাওয়ার সুইচ বন্ধ করুন সবার আগে। তারপর দেয়াল থেকে প্লাগ খুলে ফেলুন। ব্যাটারির টার্মিনালগুলোও বিচ্ছিন্ন করুন। এর ফলে ব্যাটারির চার্জ শেষ হবে না। তবে দীর্ঘদিনের জন্য বাড়ি ফাঁকা থাকলে ইনভার্টার বন্ধ করে রাখাই ভালো।
৩. যদি মূল বিদ্যুৎ চালু থাকে, তবে ফ্যান, লাইট, টিভি, রান্নাঘরের সরঞ্জাম, চার্জার এবং বিদ্যুৎ খরচ করে এমন সবকিছুর সংযোগ বিচ্ছিন্ন করে দিন। শুধু ইনভার্টারটি প্লাগইন করে রাখুন। এতে ব্যাটারি চার্জ হবে। ফিরে যদি দেখেন বিদ্যুত নেই, তাতেও সমস্যায় পড়তে হবে না। তবে দীর্ঘদিন জন্য বাইরে গেলে কানেকশন বন্ধ করে যাওয়াই ভালো। অন্যথায় বিস্ফোরণের আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না।
সর্বশেষ খবর
-
রোজ ইনসুলিনের ঝামেলা শেষ! কীভাবে কাজ করবে বিশ্বের প্রথম সাপ্তাহিক ইনসুলিন?
-
বিশ্বকাপের ক্ষত না শুকোতেই ইঙ্গিতবাহী পোস্ট! রোনাল্ডোর মন্তব্যে দ্বিধাবিভক্ত নেটপাড়া
-
জীবিত ব্যক্তির পাঁজর ভেঙে ‘ডানা’! সত্যিই কি নিষ্ঠুরতা আর ভাইকিং ছিল সমার্থক?
-
অধিকৃত কাশ্মীরে গণহত্যার ছক পাকিস্তানের! বিদ্রোহ দমনে আরও ৪০০০ সেনা, ৭ রেঞ্জার্স উইং
-
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে টানা ১৪ দিন অনশন, অসুস্থ সোনম ওয়াংচুক বলছেন, ‘আমি গান্ধী নই’