সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এনুমারেশন ফর্ম জমার কাজ শেষ। এবার অপেক্ষা খসড়া তালিকার। আগামী ১৬ ডিসেম্বর সেই তালিকা প্রকাশ করবে কমিশন। সকলের মনেই প্রশ্ন, আদৌ নাম থাকবে তো? কীভাবে খসড়া তালিকায় খুঁজতে হবে নাম? চলুন জেনে নিন পদ্ধতি।
কমিশন সূত্র খবর, অনলাইন ও অফলাইন-দুই পদ্ধতিতেই দেখা যাবে খসড়া তালিকা। অনলাইনে নাম খুঁজতে হলে প্রথমে যেতে হবে কমিশনের ওয়েবসাইট-eci.gov.in। সেখানেই পাবেন নাম ও এপিক নম্বর বসানোর জায়গা। নির্দিষ্ট জায়গায় তা বসাতে হবে। তারপর সাবমিট করলেই স্ক্রিনে ভেসে উঠবে খসড়া তালিকা। একইভাবে ceowestbengal.wb.gov.in-এও পাবেন খসড়া তালিকা। নির্বাচন কমিশনের যে অ্যাপ রয়েছে তাদের আপলোড করা হবে লিস্ট। ফলে চাইলে সেখানেও খুঁজতে পারবেন নিজের নাম।
তবে এখনও বহু মানুষ রয়েছেন যারা অনলাইনে সরগড় নন। তাঁদেরও চিন্তার কোনও কারণ নেই। কারণ, অফলাইনেও মিলবে লিস্ট। প্রত্যেক বুথের বিএলওদের কাছে থাকবে খসড়া তালিকা। তাঁদের কাছে গেলেই দেখে নিতে পারেন নাম রয়েছে কি না। কোনও কারণে যদি বিএলওদের সঙ্গে যোগাযোগে সমস্যা হয়, সেক্ষেত্রে মুশকিল আসান হবে বিএলএরা। প্রসঙ্গত, যাদের নাম বাদ পড়বে তাঁদেরও তালিকা প্রকাশ করবে কমিশন।
সর্বশেষ খবর
-
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে ইস্তফা আলাপনের স্ত্রীর! সোনালি চক্রবর্তীর পদক্ষেপ ঘিরে জল্পনা
-
শৈশবের ট্রমা সহজে কাটে না! প্রভাব পড়তে পারে প্রেমের সম্পর্কেও, বোঝা যায় এই লক্ষ্মণেই
-
সপ্তাহে ২ দিন হাওড়ার মঙ্গলাহাটে হকারদের বসার অনুমতি, শর্ত বেঁধে দিল প্রশাসন
-
এবার রাডারে অভিষেকের ডায়মন্ড হারবার এফসি, ‘টাকা আসত কোথা থেকে?’, প্রশ্ন ক্রীড়ামন্ত্রী নিশীথের
-
উন্নত রাডারেও অদৃশ্য! চিন-পাকিস্তানের চিন্তা বাড়িয়ে ভারতকে সু-৫৭-এর প্রস্তাব পুতিনের