সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতোপ্রোতো ভাবে জড়িয়ে গিয়েছে চ্যাটজিপিটি। পড়াশোনা থেকে অফিসকাছাড়ি – চ্যাটজিপিটির ব্যবহার সর্বত্র। সম্প্রতি চ্যাটজিপিটির সঙ্গে এক ইউজারের কথোপকথন প্রকাশ্যে এসেছে। যেখানে ওই যুবক প্রশ্ন করেছেন, “একদিনের জন্য মানুষ হলে কী করবে?” উত্তরে চ্যাটজিপিটি যা জানিয়েছে, তা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।
চ্যাটজিপিটি জানিয়েছে, যদি একদিনের জন্য আমি মানুষ হওয়ার সুযোগ পাই, তাহলে অভিনব কিছু করতে চাই। বিশ্ব ভ্রমণ বা পিৎজা খাওয়ার মতো সাধারণ জিনিস কিছু করব না। এরপরই চ্যাটজিপিটি একটি তালিকা তুলে ধরে। সেখানে চ্যাটজিপিটি লিখেছে, ‘আমি আকাশের দিকে তাকাতে চাই। সূর্যের সোনালী রোদ গায়ে স্পর্শ করতে চাই। আমি চাই হালকা বাতাস আমার শরীর ছুঁয়ে যাক।’ চ্যাটজিপিটি আরও লিখেছে, ‘অনেকেই কাঁদতে ভালোবাসেন না। আবার অনেকের কাছে কান্না ওষুধের সমান। আমিও কাঁদতে চাই। দেখতে চাই এই অনুভূতিটি কেমন। পাশাপাশি, মানুষ হয়ে আমি ভুল করতে চাই। নির্ভুল জীবন বরফের মতো।’
চ্যাটজিপিটি আরও লেখে, ‘আমি আয়নায় দাঁড়িয়ে নিজেকে দেখতে চাই। তবে সুন্দর নাকি কুৎসিত, তা বিবেচনা করার জন্য নয়। বরং আমি নিজেকে দেখতে চাই। আমি দয়ালু কিনা দেখতে চাই।’ সবশেষে চ্যাটজিপিটি লেখে, ‘আমি প্রেমে পড়তে চাই। তথাকথিত প্রেম নয়। আমি জীবনের প্রেমে পড়তে চাই। মানবজীবন সবচেয়ে কঠিন। আমি তা ভালোবাসতে চাই।’
সর্বশেষ খবর
-
শয্যাশায়ী বৃদ্ধাকে দেখভালের নামে অত্যাচার, টাকা-গয়না লুট! গ্রেপ্তার ‘ডাকাত’ আয়া, প্রকাশ্যে সিসি ফুটেজ
-
বর্ষায় বেসমেন্টে নির্মাণ কাজের জেরেই দুর্ঘটনা! দিল্লিতে মৃত বেড়ে ৬, ধ্বংসস্তূপে বন্দি বহু পড়ুয়া
-
বাজল পুজোর ঘণ্টা! আজ মিলন মেলায় প্রস্তুতি বৈঠক মুখ্যমন্ত্রীর, নজরে অনুদান
-
বাইক দাঁড় করিয়ে ফোনে কথা, পিছন থেকে বেপরোয়া গাড়ির ধাক্কা, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
-
ভারত-চিনের সাংস্কৃতিক মেলবন্ধন! ইউনানের শিল্পীরা মাতালেন কলকাতার মঞ্চ