সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধরুন ভুলবশত হোয়াটসঅ্যাপের কোনও গ্রুপ থেকে আপনি লেফট করে গেলেন৷ এরপর সাধারণত আপনি কী করবেন? গ্রুপ অ্যাডমিনের সাহায্য নিয়ে আবারও নিশ্চয়ই ওই গ্রুপে যুক্ত হতে চাইবেন৷ যদি ভেবে থাকেন বিষয়টি এতটাই সহজ হতে চলেছে তবে আপনি মূর্খের রাজ্যে বাস করছেন৷ গ্রুপ থেকে একবার বাইরে গেলেই এবার তাতে যুক্ত হওয়া বা অ্যাড হওয়ার বিষয়টি আর এত সহজ থাকছে না৷ এমনই নয়া ফিচার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ৷
[বিশ্বজুড়ে বন্ধ ইনস্টাগ্রাম, টুইটারে প্রতিবাদে সরব ক্ষুব্ধ ইউজাররা]
হোয়াটসঅ্যাপে একাধিক গ্রুপে থাকলে সমস্ত গ্রুপ থেকে একের পর এক মেসেজ আসতে থাকে গ্রাহকদের ফোনে৷ যাতে অনেকেই বিরক্ত হন৷ তাঁরা গ্রুপে থাকতে চান না৷ কিন্তু গ্রুপ লেফট করলেও আরও বিপদ৷ উক্ত গ্রুপে তাঁকে আবারও যুক্ত করে দেন অ্যাডমিন৷ এবার সেই ঝামেলা থেকে রেহাই মেলার উপায় বের করে ফেলেছেন হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ৷ সম্প্রতি আপডেটেড ভার্সানে এমন একটি ফিচার এনেছে সোশ্যাল মেসেজিং সংস্থাটি, যাতে কেউ গ্রুপ থেকে একবার লেফট করলে সহজে তাঁকে আর সেই গ্রুপে যুক্ত করা যাবে না৷ বেশ কিছুটা অপেক্ষার পর ওই ব্যক্তিকে যুক্ত করা যাবে গ্রুপে৷ কারও ক্ষেত্রে এই অপেক্ষার সময় ৫ মিনিট হতে পারে, কারও ক্ষেত্রে ১০ মিনিট হতে পারে অথবা তার বেশিও হতে পারে৷
[উৎসবের মরশুমে বাজারে আসছে পাঁচটি আকর্ষণীয় স্মার্টফোন]
এছাড়াও আরও একটি ফিচার অনেকদিন আগেই যুক্ত হয়েছে হোয়াটসঅ্যাপে৷ কোনও গ্রুপে যুক্ত হওয়ার জন্য কাউকে রিকোয়েস্ট পাঠানো যেতে পারে৷ ঠিক যেমনটি পাঠানো যায় ফেসবুকে৷ সেই রিকোয়েস্ট ওই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী গ্রহণ করলে ওই গ্রুপে যুক্ত হতে পারেন তিনি৷ এক্ষেত্রে ‘ওকে’ ক্লিক করলে সহজেই গ্রুপের সদস্য হতে পারবেন গ্রাহক।
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১