Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
WhatsApp

এবার হোয়াটসঅ্যাপ করতেও খসবে গ্যাঁটের কড়ি! শিগগিরি হতে পারে বড় ঘোষণা

বহুদিনের জল্পনা কি এবার সত্যি হবে?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩, ২০২৬, ১৯:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩, ২০২৬, ১৯:০০

options
link
এবার হোয়াটসঅ্যাপ করতেও খসবে গ্যাঁটের কড়ি! শিগগিরি হতে পারে বড় ঘোষণা zoom
এবার হোয়াটসঅ্যাপেই গ্যাস বুকিং করতে পারবেন।

বহুদিনের জল্পনা ছিল। তা হয়তো এবার সত্যি হতে পারে। শিগগিরি ভালো পরিষেবা পেতে গ্যাঁটের কড়ি খরচ করতে হতে পারে হোয়াটসঅ্যাপ করার সময়। অর্থাৎ এমন কিছু ফিচার থাকবে যা কেবলমাত্র ‘সাবস্ক্রাইব’ করলেই পাওয়া যাবে। শিগগিরি এই বিষয়ে পদক্ষেপ করতে পারে মেটা। তবে যাঁরা তা করবেন না তাঁদের হোয়াটসঅ্যাপ ব্যবহারে সমস্যা হবে না। এক সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।

তবে একটা বিষয় পরিষ্কার করে দেওয়া হয়েছে প্রতিবেদনে। সেখানে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপের ‘ফ্রি’ সংস্করণ ব্যবহারে অসুবিধা হবে না। কিন্তু সাবস্ক্রাইব করলে এক্সক্লুসিভ প্রিমিয়াম ফিচার মিলবে। এর মধ্যে রয়েছে এক্সক্লুসিভ স্টিকার, অ্যাপ থিমের মতো নানা আকর্ষণীয় ফিচার।

Advertisement

ঠিক কী কী ফিচার থাকবে ওই প্রিমিয়ার অফারে? জানা গিয়েছে, এর মধ্যে রয়েছে তিনটির বেশি চ্যাটকে পিন করে রাখা, অ্যাপ আইকনকে কাস্টম করা, নতুন নতুন চ্যাট রিংটোন, এক্সক্লুসিভ স্টিকার, অ্যাপ থিম ইত্যাদি।

হোয়াটসঅ্যাপ একটি ওয়েটলিস্ট সিস্টেমের মাধ্যমে সাবস্ক্রিপশনটি চালু করবে বলেই আশা করা হচ্ছে। এতে ইউজাররা প্রাথমিক অ্যাক্সেসের জন্য সাইন আপ করতে পারবেন। তবে গোটা পরিকল্পনাটি এখনও আলোচনার মধ্যেই রয়েছে। তাই আনুষ্ঠানিক ঘোষণার পরে অনেক ফিচারই সংযোজন বা বিয়োজন হতেই পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল, হোয়াটসঅ্যাপ জোরের সঙ্গে জানিয়েছে, সাবস্ক্রিপশনটি বরাবরই ঐচ্ছিক থাকবে। অর্থাৎ টাকা না খরচ করতে চাইলেও হোয়াটসঅ্যাপ ব্যবহারে কোনও বাধা থাকবে না।

এদিকে ২৮ ফেব্রুয়ারি থেকে হোয়াটসঅ্যাপে লাগু হয়েছে ‘সিম বাইন্ডিং’। অর্থাৎ যে নম্বরটি ব্যবহার করেন হোয়াটসঅ্যাপে সেই সিমটি ফোনে থাকা বাধ্যতামূলক। কোনও নম্বর ৯০ দিনের বেশি সময় বন্ধ থাকলে তা ব্যবহার করে হোয়াটসঅ্যাপ বা কোনও মেসেজিং অ্যাপ ব্যবহার করা যাবে না। ওয়েবভার্সন ব্যবহারেও বড় বদল এসেছে। এতদিন লগ ইনের পর নিজে থেকে লগ আউট না করা পর্যন্ত ওয়েবভার্সন ব্যবহার করা যেত। এবার প্রতি ৬ ঘণ্টায় হোয়াটসঅ্যাপের ওয়েবভার্সন নতুন করে লগ ইন করতে হবে। এতে জালিয়াতি রোখা সম্ভব হবে বলেই আশাবাদী কেন্দ্র।

হোয়াটসঅ্যাপের ‘ফ্রি’ সংস্করণ ব্যবহারে অসুবিধা হবে না। কিন্তু সাবস্ক্রাইব করলে এক্সক্লুসিভ প্রিমিয়াম ফিচার মিলবে। এর মধ্যে রয়েছে এক্সক্লুসিভ স্টিকার, অ্যাপ থিমের মতো নানা আকর্ষণীয় ফিচার।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.