দিনভর মাস্কের এক্সে ডুবে থাকেন? বিভিন্ন বিষয়ে মতামত প্রকাশ করেন সেখানেই? তাহলে আপনার জন্য সুখবর। এবার এক্স হ্যান্ডেলের বিশেষ অ্যাপে (X Chat App) মিলবে মেসেজিং ফিচার! অর্থাৎ এবার হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামের মতো চ্যাট করতে পারবেন এক্সেও! এই অ্যাপের ফিচার অন্য মেসেজিং অ্যাপগুলোকে পিছনে ফেলে দেবে বলেই মনে করছে সংস্থা।
ব্যাপারটা ঠিক কী? এখন দিনভর সকলেই ডুবে থাকেন মেসজিং অ্যাপে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক-সহ আর কত কত অ্যাপের ছড়াছড়ি। এক্স হ্যান্ডেল এক্ষেত্রে খানিকটা পিছিয়ে পড়ছিল কারণ, এদের কোনও মেসেজিং ফিচার ছিল না। সেই কথা মাথায় রেখে এবার নয়া চ্যাট ফিচার আনতে চলেছে মাস্কের এক্স। তবে হ্যাঁ, আপাতত শুধুমাত্র আইওএস ব্যবহারকারীরাই এই ফিচারের সুবিধা পাবেন। পরবর্তীতে সকলেই চ্যাট করতে পারবেন এই অ্যাপে।
আরও পড়ুন:
সংস্থার তরফে জানানো হয়েছে, আসছে একটি অ্যাপ। যার নাম ‘এক্স চ্যাট’। এখানেও গোপনীয়তার বিষয়ে বিশেষ নজর দেওয়া হয়েছে। থাকছে এন্ড-টু-এন্ড এনক্রিপশন। অ্যাপটিতে টেক্সট মেসেজিং, অডিও ও ভিডিও কল, ডকুমেন্ট শেয়ারিং এবং গ্রুপ চ্যাটের সুবিধা থাকবে। জানা যাচ্ছে, ব্যবহারকারীরা পাঠানো মেসেজ সম্পাদনা বা মুছে ফেলার সুবিধাও পাবেন। অর্থাৎ অন্যান্য মেসেজিং অ্যাপে যা ফিচার থাকে, তার সবকিছুই মিলবে এক্স চ্যাটেও। নিশ্চয়ই ভাবছেন কবে থেকে ডাউনলোড করা যাবে এই অ্যাপ? জানা যাচ্ছে, ১৭ এপ্রিল থেকে পথ চলা শুরু করবে এই অ্যাপ। ডাউনলোড করতে পারবেন অ্যাপল স্টোর থেকে।
সর্বশেষ খবর
-
বাধা দিয়েছিল তৃণমূল! সেই বাগেশ্বর বাবাকে ব্রিগেডে ধর্মসভা করার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?