সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পর পর দুবার একই মোবাইল গেমে হার। কিছুতেই সেই গেমের সেই লেভেল অতিক্রম করতে পারছিলেন না। সেই ‘পরাজয়’ মেনে নিতে না পেরে নিজের গলাতেই ব্লেড চালাল ২৪ বছরের যুবক। তিনি আপাতত হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে ওড়িশার অঙ্গুল এলাকায়।
জেরাঙ্গা গ্রামের বাসিন্দা সৌম্য় রঞ্জন নায়েক। মোবাইল গেমে আসক্ত ছিলেন। একই অনলাইন গেমে পর পর দুবার হেরে চরম পদক্ষেপ করলেন সৌম্য। নিজের গলায় নিজেই ব্লেড চালিয়ে দেন তিনি। গলা থেকে ফিনকি দিয়ে রক্ত বের হতে শুরু করে। সঙ্গেসঙ্গে পরিবারের সদস্যদের তৎপরতায় তাঁকে হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। আপাতত স্থিতিশীল। তবে এ নিয়ে পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের হয়নি।
[আরও পড়ুন: ব্যবসার টাকা কোথায় যাচ্ছে? প্রশ্ন তুলতেই মধ্যমগ্রামের ভরা বাজারে স্ত্রীকে কোপালো স্বামী]
উল্লেখ্য, বালাশোরের গ্রামের এক ১৯ বছরের যুবকও আত্মঘাতী হয়েছিলেন। অভিযোগ, অনলাইন গেমে প্রায় ১ লক্ষ টাকা খুইয়ে গলায় দড়ি দিয়েছিলেন তিনি। এবার সেই গেমে হেরে আত্মহত্যার চেষ্টা করলেন এক যুবক।
[আরও পড়ুন: সন্দেশখালিতে নারী নির্যাতন মানল পুলিশ, ‘শাহজাহানের গ্রেপ্তারির দায়িত্ব ইডির’, বললেন রাজীব কুমার]
সর্বশেষ খবর
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে
-
‘তোমার ইমেজটাই নষ্ট করে দেব’, বচ্চনবধূ ঐশ্বর্যকে ‘হুঁশিয়ারি’ বলি পরিচালকের!
-
নজরে ‘চিকেনস নেক’, নিরাপত্তার বজ্রআঁটুনি খতিয়ে দেখতে স্বাধীনতা দিবসের পরেই শিলিগুড়িতে শাহ!