ভূত-আত্মা-অশরীরী নিয়ে বরাবরই আগ্রহ গ্যারি জনস্টোনের৷ কোথাও কোনও অপ্রাকৃতিক বা অলৌকিক ঘটনা ঘটলে সেটা তাঁর চোখ এড়ায় না৷ এমন অপ্রাকৃতিক ঘটনার ডাকে একাধিকবার সাড়া দিয়েছেন৷ ফলে ঝুলিতে তাঁর অফুরন্ত ভয়ঙ্কর অভিজ্ঞতা৷ সম্প্রতি যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন তিনি, তা শুনলে শিউড়ে উঠতে হয়৷
২০১২ সালে মুক্তি পেয়েছিল রোমহর্ষক ছবি ‘হয়েন দ্য লাইটস ওয়েন্ট আউট৷’ সেই ছবি দেখেই অনুপ্রেরণা পান ম্যাঞ্চেস্টার বাসিন্দা৷ পন্টিফ্র্যাক্টের ইস্ট ড্রাইভে ভূতুরে বাড়ির কথা শুনেছিলেন৷ ইউরোপের সবচেয়ে ভয়ের বাড়ি বলে পরিচিত সেটি৷ খোঁজ নিয়ে জানতে পেরেছিলেন বন্ধ বাড়িটির ভিতর নানা অলৌকিক ঘটনা ঘটে৷ এক রাতে ভূতের অস্তিত্ব বোঝার সরঞ্জাম নিয়ে সোজা হানা দেন সেই বাড়িতে৷ বহু বছর পুরনো পোড়ো বাড়িটিকে যেন অন্ধকার গ্রাস করেছে৷ গ্যারি অবশ্য ভয় পাওয়ার পাত্র নন৷ বাড়ির ভিতর একাই ঢুকে পড়েন৷ তবে তারপরে তাঁর সঙ্গে যা যা ঘটেছিল, তাতে সাহসী গ্যারিরও পা কেঁপে গিয়েছিল৷
অন্ধকার কোরিডোরের মধ্যে দিয়ে হাঁটার সময় বারবারই মনে হতে থাকে তাঁর সঙ্গে কেউ সমান তালে এগিয়ে চলেছে৷ তবে অন্ধকারে কিছুই চোখে পড়ছিল না৷ সরঞ্জামগুলি তাঁর হাতে থাকা সত্ত্বেও নিজের মতোই কাজ করছিল৷ এমনকী সেখানকার কিছু ছবি তিনি কম্পিউটারের মাধ্যমে পাঠানোর চেষ্টা করলেও সেগুলো নিজে থেকেই ‘ডিলিট’ হয়ে যায়৷ বর্তমানে যিনি বাড়িটির দেখাশোনার দায়িত্বে রয়েছেন, তাঁর সঙ্গে কথা বলেও নানা অদ্ভুত ঘটনার কথা জানতে পারেন তিনি৷
নিজের অভিজ্ঞতাগুলোকে জোড়া লাগিয়ে একটি ডকুমেন্ট্রি তৈরি করেছেন তিনি৷ নিচের ভিডিওটি ক্লিক করে দেখে নিন কী কী ঘটনার সাক্ষী হয়েছিলেন তিনি৷ তারপর নিজেরাই সিদ্ধান্ত নিন, অলৌকিক ঘটনায় বিশ্বাস করবেন কি না!
সর্বশেষ খবর
-
ব্রাজিল ম্যাচের আগেই পানামার বিরুদ্ধে নামবে ভারত, দিনক্ষণ জানিয়ে দিল ফেডারেশন
-
ঠিকভাবে উল্লেখ নেই রাস্তার নাম! কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে ৭ দফা আপত্তি সিপিএমের
-
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, ফিরতে চাইছেন কলকাতায়! কবে ছুটি?
-
দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?