সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকায় গ্র্যান্ড ক্যানিয়ন, একথা সবার জানা৷ কিন্তু, জানেন কী? এই ভারতেই রয়েছে ঠিক একই রকম গিরিখাত৷ যা মার্কিন মুলুকের বিখ্যাত খাতের চাইতে কোনও অংশে কম নয়৷ বিশ্বাস হচ্ছে না, বেশ ঘুরে আসুন অন্ধ্রপ্রদেশের পেন্নারে৷

Advertisement
কী দেখবেন –
- পেন্নার নদীর তীরে ছোট্ট পাহাড়ি গ্রাম গান্ডিকোটা৷ গ্রানাইট, ব্যাসল্ট, কোয়ার্টজ, ডলোমাইট সমৃদ্ধ এই পাহাড় কেটে বয়ে গিয়েছে পেন্নার নদী৷ যার ফলে সৃষ্টি হয়েছে সুগভীর গিরিখাত৷ এই খাতই ভারতের গ্র্যান্ড ক্যানিয়ন বলে খ্যাত৷
- পাশের গান্ডিকোটা ফোর্ট বলে দ্বাদশ শতকের ইতিকথা৷
- এখানেই অবস্থিত ভারতের দ্বিতীয় দীর্ঘতম গুহা বেলুম কেভ৷ শোনা যায়, এককালে বৌদ্ধ ও জৈন সন্যাসীরা গুহার ভিতরে ধ্যান করতেন৷
- পেন্না জাতীয় উদ্যানের মধ্যে দিয়ে জঙ্গলের পথ পেরিয়ে সেখানে গেলে মুগ্ধ হতে বাধ্য হবেন পর্যটকরা৷
- মাত্র ২০ কিলোমিটার দূরে খাজুরাহোর মন্দির৷ হাতে সময় থাকলে দেখে আসতে পারেন তাও৷

কীভাবে যাবেন –
বেঙ্গালুরু থেকে ৩৪৫ কিলোমিটার দূরে গান্ডিকোটা৷ শহর থেকে এপিএসআরটিসি’র সরাসরি বাস রয়েছে৷ চাইলে গাড়িও ভাড়া করতে পারেন৷
কোথায় থাকবেন –
এখনও থাকার তেমন ভাল ব্যবস্থা নেই গান্ডিকোটায়৷ তবে কাছের কাডাপা, কাদিরি, জাম্মালামডুগুতে হোটেল পেয়ে যাবেন৷

Advertisement
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর