সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিন দিকে নদী, একদিকে জঙ্গল আর মাঝে হি বারমিওক৷ পশ্চিম সিকিমের এই ছোট্ট গ্রামের চারদিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে কাঞ্চনজঙ্ঘা, কোকতাং, কাবরু, রাথোং-এর মতো হিমশিখর৷ গ্রামছাড়া এই পাথুরে পথে স্বাগত জানাবে রডোডেনড্রনের বন৷

Advertisement
কী দেখবেন –
- হাতে গোনা কয়েকটা ঘর নিয়ে তৈরি এই গ্রাম৷ প্রকৃতির মাঝে গড়ে ওঠা এক কৃত্রিম স্বর্গের মতো৷
- এখানকার অন্যতম আকর্ষণ সুন্দরী শিরজুঙ্গা ফলস৷ বারমিওক বাজার থেকে ঝরনার কাছে পৌঁছতে হাঁটাপথে সময় লাগে এক ঘণ্টা৷
- রয়েছে ছায়াতাল, হি ওয়াটার গার্ডেন, রডোডেনড্রন স্যাংচুয়ারি৷
- অ্যালপাইন চিজ ফ্যাক্টরিও বারমিওকের অন্যতম আকর্ষণ৷
- হাতে সময় থাকলে কাছের ছাঙ্গে ফলস, ডেন্টাম ভ্যালি, শিংসোর সেতুও দেখে নিতে পারেন৷
কীভাবে যাবেন –
- গ্যাংটক থেকে গাড়ি ভাড়া করে যাওয়া যায় হি বারমিওক৷ সময় লাগে চার থেকে সাড়ে চার ঘণ্টা৷
- পেলিং হি বারমিওক পৌঁছতে সময় লাগে দেড় ঘণ্টা৷

কোথায় থাকবেন –
গ্রামের মানুষদের ব্যবহার খুবই ভাল৷ চাইলে ‘হোম স্টে’র সুবিধা নিতে পারেন৷ নয়তো কালেজ ভ্যালি, সাইলেন্ট ভ্যালি কিংবা কাঞ্চন ভিউর মতো হোটেলও রয়েছে৷ আগে থেকে বুকিং করে যাওয়াই ভাল৷

Advertisement
সর্বশেষ খবর
-
মাঝআকাশে ইঞ্জিনে গোলযোগ! কলকাতা থেকে উড়ানের পরই ইন্ডিগোর বিমানে বিপত্তি, আতঙ্কে যাত্রীরা
-
আনকোরা হাতে গ্যারেজ থেকে নতুন গাড়ি বের করে সটান পুকুরে! কলকাতায় মর্মান্তিক মৃত্যু মহিলার
-
ঘরের মাঠে ‘বিদেশ সফর’, দিল্লিতে আফগানদের আয়োজনে সিরিজ খেলবে টিম ইন্ডিয়া
-
লাফিয়ে বাড়ছে খাদ্যদ্রব্যের দাম, প্রতিকারে সরকার যেন নীরব না থাকে
-
আজ হরিয়ালি অমাবস্যা ও সূর্যগ্রহণের বিরল যোগ, স্রেফ একটি কাজেই দূর হবে সব বাধাবিপত্তি