সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভিয়েতনামের পাহাড়ি শহর ডানাং৷ এই শহরেই গাছপালা আর পাথুরে পাহাড় ফুঁড়ে বেরিয়ে এসেছে কংক্রিটের প্রকাণ্ড দুটি ‘ঈশ্বরের হাত’। সেই হাত ধরে রেখেছেন ধনুকের মতো বাঁকানো সোনালি রংয়ের ব্রিজ। সোনালি রঙের সেই ব্রিজে দর্শক-পর্যটকের ভিড়। ৪৯০ ফুট দীর্ঘ ভিয়েতনামের এই আশ্চর্য গোল্ডেন ব্রিজের ছবি এখন নেটদুনিয়ায় ভাইরাল। শোনা যাচ্ছে এবার নাকি ভারতেও এই ব্রিজ তৈরির ভাবনাচিন্তা চলছে৷

[পাঁচ-ছয় হাজার টাকা পকেটে থাকলেই ঘুরে আসতে পারেন এই জায়গাগুলি]
১৯১৯ সালে নির্মাণ করা হয় এই ব্রিজ।ভিয়েতনামের দানাং অঞ্চলের ‘বা না হিলস’-এর উপরে ফ্রান্সের এক নির্মাণকারী সংস্থা এই অভিনব ব্রিজ তৈরি করে। পাহাড়ি রাস্তার মতো ব্রিজটিও এঁকেবেঁকে চলে গিয়েছে পাহাড়ের উপর দিয়ে। মাঝে রয়েছে দুটি পাথরের হাত। ঘন জঙ্গল ও পাহাড়ের উপরে প্রায় ৪৯০ ফুট উঁচুতে তৈরি করা হয়েছে এই ব্রিজটি। ওই ব্রিজ থেকে সম্পূর্ণ দানাং শহরটি দেখা যায়। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা এবং দৃষ্টিনন্দন বিশাল আকারের হাতের আদলে তৈরি হওয়ায় দর্শকদের আগ্রহের কেন্দ্রে চলে এসেছে সোনালি ব্রিজ। ওয়েডিং ফটোগ্রাফি এবং ইনস্ট্রাগ্রাম ছবির জন্য সেখানে ছুটে যান অনেকেই। পরিসংখ্যান বলছে, গত বছর সোনালি ব্রিজের আকর্ষণে ভিয়েতনামে গিয়েছিলেন ১৩ লক্ষ বিদেশি পর্যটক। বেশিরভাগই চিনের নাগরিক ছিলেন। ২০১৭ সালে থাই পর্যটকদের সংখ্যা ছিল ৩৫ লক্ষের কাছাকাছি।

নিঝুম গঙ্গার পাড়ে সময় কাটাতে চাইলে ঘুরে আসুন ‘সিটি অফ লাইট’-এ
পর্যটকদের জন্য সুখবর৷ গোল্ডেন ব্রিজের পর ভিয়েতনামে শুরু হয়েছে সিলভার ব্রিজের কাজ৷ হ্যান্ড অফ গডের পর এবার হেয়ার অফ গড ব্রিজ৷ হাতের সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি হবে চুল, তার মধ্য দিয়ে তৈরি হবে এই রূপোলি সেতু৷
সর্বশেষ খবর
-
হাসপাতালে সদ্যোজাতর ভিডিও করে বিতর্কে, এবার বেবি শুট নিয়ে কটাক্ষের কী জবাব সেই ইনফ্লুয়েন্সরের?
-
নাইট রাইডার্সের ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত, গোয়েঙ্কার দল চ্যাম্পিয়ন হতেই নড়েচড়ে বসলেন শাহরুখ!
-
ভিডিও কলে শেষ কথা, পেটের টানে আলিপুরদুয়ার থেকে তারাপীঠে এসে মৃত্যু গাড়িচালক স্বামীর, কেঁদে আকূল স্ত্রী
-
৭৫ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মুকুব! কৃষকদের জন্য বিরাট উপহার মুখ্যমন্ত্রী বিজয়ের
-
হাসিনা ‘কাঁটা’য় আটকে তারেকের দিল্লি সফর! ঢাকার জোড়া শর্তের পর কী বললেন ত্রিবেদী?