Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

দেশের এই উপত্যকায় রয়েছে চন্দ্রপৃষ্ঠের শীতলতা

ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরাতেই রয়েছে চাঁদ ঠাকুরের এই আপন দেশ৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০১৬, ১৯:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০১৬, ১৯:৪৫

options
link
দেশের এই উপত্যকায় রয়েছে চন্দ্রপৃষ্ঠের শীতলতা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব পর্যটন দিবসের শেষে চলুন চাঁদের দেশে৷ আরে না না, মহাকাশে যাওয়ার কথা বলছি না, ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরাতেই রয়েছে চাঁদ ঠাকুরের এই আপন দেশ৷ কারাকোরামের শিখরে সাজানো লাদাখের নুবরা উপত্যকা৷ এখানকার বিরল হিমশীতল মরুভূমিই পৃথিবীকে দেয় চাঁদের শীতলতা৷

1753405-1753404_ladakh-with-nubra-valley

Advertisement

কী দেখবেন –

  • মাটি থেকে হাজার হাজার ফুট উচ্চতায় অবস্থিত হিমশীতল এই মরুভূমি পর্যটকরা যান নির্জনতা উপভোগ করতে৷
  • লেহ-র এই উপত্যকা দিয়ে বয়ে গিয়েছে নুবরা ও সায়ক দুই নদী৷
  • গ্রীষ্মকালে মরুভূমি ছাড়া বাকি এলাকা থাকে সবুজে পরিপূর্ণ৷ শীতকালে বরফের চাদের ঢাকা৷
  • লোমশ উটের পিঠে বসে ঘুরে দেখতে পারেন পৃথিবীর বুকে চাঁদের অংশকে৷
  • কাছেই রয়েছে ডিসকিট মনাস্ট্রি৷ এখানকার বিশাল বৌদ্ধমূর্তি  দেয় নির্মল শান্তি৷

maitreya_buddha_nubra

কীভাবে যাবেন –

সারা বছরই এই স্থানে যাওয়া যায়৷ তবে সেরা সময় মে থেকে আগস্ট৷ যাওয়ার ক্ষেত্রে কিছু বিধি-নিষেধ রয়েছে৷ তাই অনুমতিপত্র নিতে হয়৷ লেহ থেকে সড়কপথে কয়েক ঘণ্টার দূরত্বে অবস্থিত নুবরা উপত্যকা বিশ্বের সবচেয়ে উচ্চতম যান চলাচল যোগ্য রাস্তা৷

কোথায় থাকবেন –

গেস্ট হাউস, ছোটখাটো হোটেল, লজ সবই রয়েছে নুবরা ভ্যালিতে৷ চাইলে টেন্ট কিংবা হোম স্টে-তেও থাকতে পারেন৷

nubra_valley_2

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.