Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ৫ সেপ্টেম্বর ২০২৬

জানেন, দক্ষিণ ভারতের কোন গ্রামে তুষারপাত হয়?

শুনেছেন এই গ্রামের কথা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩০, ২০২২, ১৬:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩০, ২০২২, ১৬:০৬

options
link
জানেন, দক্ষিণ ভারতের কোন গ্রামে তুষারপাত হয়? zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীতকালে যখন ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন তখন বিখ্যাত কিছু ট্যুরিস্ট স্পটকেই সবসময় আদর্শ বলে বেছে নিতে হবে এমনটা কিন্তু নয়। কেবল উত্তর ভারতের পার্বত্য অঞ্চলগুলিতেই শীতের সময় বরফের খোঁজে না গিয়ে দক্ষিণ ভারতের কোনও গ্রামে বরফের সন্ধানে গেলে কেমন হয়?

apmos_120916034703

Advertisement

দক্ষিণ ভারত বলতেই সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের আবহাওয়ার কথাই মাথায় আসে। এর পাশাপাশি, নীলগিরি অঞ্চলের শীতলতাও মন ছুঁয়ে যাওয়া অনুভূতির সৃষ্টি করে। কিন্তু দক্ষিণভারতের এমন ঠিকানার কথা কি জানেন যেখানে তুষারপাত হয়?

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

অন্ধ্রপ্রদেশের লম্বাসিঙ্গি এমনই একটি গ্রাম যেখানে শীতের সময় তুষারপাত হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে ১০২৫ মিটার উচ্চতায় অবস্থিত এই  অঞ্চলটি আরাকু ভ্যালি উপত্যকার একটি মনোরম গ্রাম। কোররা বায়ালু নামেও এই অঞ্চলটি বিখ্যাত।

শোনা যায়, শীতের সময় এখানে মাঝে মাঝেই তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে নেমে যায়। আর তখনই তুষারপাত হয় এই অঞ্চলে। এই অঞ্চলটি কফি চাষের জন্যও বিখ্যাত।

এবার শীতে একবার যাবেন নাকি দক্ষিণ ভারতের এই গ্রামে?

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.