সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেড়ানো মানে অচেনাকে চেনা, অজানাকে জানা, তবে তার মানে এই নয় যে সবসময় বহু দূরে গিয়ে দেখতে জানতে হবে৷ দেখার চোখ আর মনের খিদে থাকলে ঘরের দোরগোড়াতেই মিলবে এমন আরশিনগর৷ সপ্তাহান্তের ছুটিটা যাঁরা অন্যরকম ভাবে কাটাতে চান তাঁদের পক্ষে পূর্ব মেদিনীপুরের পাউশি একেবারে আদর্শ৷
কী ভাবে যাবেন—
বাস বা গাড়িতে এলে দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে বম্বে রোড ধরে কোলাঘাট৷ কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে একটু এগোলেই হলদিয়া মোড়৷ সেখান থেকে নন্দকুমার, মঠচণ্ডিপুর, হেড়িয়া হয়ে রসুলপুরে নদীর উপর সেতু পেরলেই কালীনগর বাসস্ট্যান্ড৷ নামতে হবে এখানে৷ ভ্যানরিকশায় গ্রামের পথ পেরিয়ে পৌঁছে যাবেন পাউশি৷ দূরত্ব ৬ কিলোমিটার৷ তাম্রলিপ্ত এক্সপ্রেস, কাণ্ডারি এক্সপ্রেস বা দুরন্ত এক্সপ্রেসে এলে নামতে হবে ২৪ কিলোমিটার দূরের কাঁথিতে৷ আগাম বলে রাখলে কালীনগর বা কাঁথি থেকে রিসর্টের তরফে ব্যবস্থা করা হয়৷

কোথায় থাকবেন—
শান্ত প্রাকৃতিক পরিবেশে থাকার জন্য রয়েছে মনচাষা রিসর্ট৷ নদীর তীরে বাঁশ, খড়, হোগলা দিয়ে তৈরি কটেজগুলো সত্যিই সুন্দর৷ মজুত রয়েছে আধুনিক সমস্ত সুযোগ-সুবিধাই৷ ভাড়া সাড়ে তিন হাজার টাকা৷ অতিরিক্ত ব্যক্তির খরচ ৫০০ টাকা৷ ১০ বছরের নিচে বাচ্চার থাকার কোন খরচ লাগবে না৷ খাওয়ার খরচ জনপ্রতি ৬৫৭ টাকা৷ যদি কাঁথি বা কালীনগর থেকে গাড়ি আপনাকে পিক আপ করে তবে তার জন্য অতিরিক্ত ৩০০ থেকে ৬৫০ টাকা দিতে হবে৷

কী দেখবেন—
গ্রাম্য প্রকৃতি৷ বাগদা নদীর তীরে ধানখেত, পুকুর, সবুজ গাছগাছালির ছাওয়ায় ছোট্ট গ্রাম পাউশি৷ এখানে তৈরি হয়েছে গ্রামীণ এক সংগ্রহশালা৷ সেখানে দেখা মিলবে হুঁকো, ঢেঁকি, লাঙল, চরকা, তাঁত, কুমোরের চাকি বা গরুর গাড়ি৷ ইচ্ছে হলে ভ্যানে করে কুমোরপাড়া থেকেও ঘুরে আসতে পারেন৷
সর্বশেষ খবর
-
গ্রীষ্মকালীন বক্সঅফিসে ফের বাজিমাত শিবপ্রসাদ-নন্দিতার, প্রথম সপ্তাহেই দু’কোটির দুয়ারে ‘ফুলপিসি’
-
৭ বউ, পাঁচটি রাজপ্রাসাদ, ৫০০ কোটির মালিক! তৃণমূল কাউন্সিলরকে নিয়ে পোস্টার, কে এই ‘গুণধর’?
-
সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারে নেমে বিষাক্ত গ্যাসের কবলে, সুরাটের কারখানায় মৃত ৪ শ্রমিক
-
ওড়িশায় ৬ হাজারি মাইনের সরকারি ইঞ্জিনিয়রের বাড়িতে ২ কোটি নগদ! মিলল বিপুল সম্পত্তির হদিশ
-
জেলে বসেই সন্ত্রাসের নেটওয়ার্ক শাহজাহানের! সন্দেশখালিতে অস্ত্রভাণ্ডারের হদিশ, গ্রেপ্তার ৬