সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শান্ত৷ একেবারে শান্ত চারদিক৷ যেদিকে চোখ যায়, কুয়াশা ঘেরা সবুজের রাজ্য৷ সমুদ্রপৃষ্ঠ থেকে ৫১০০ ফুট উপরে পেদংয়ের এই নির্জনতা উপভোগ করতেই ভিড় জমান পর্যটকরা৷

কী দেখবেন –
- সবুজের এই শান্ত সাম্রাজ্যে ঘুম ভাঙবে পাহাড়ি পাখিদের সুরে৷
- কাঞ্চনজঙ্ঘার পাশ থেকে মন ভোলানো রূপে প্রকৃতিকে রাঙিয়ে তুলবে সূয্যিমামা৷
- পেডংয়ের অন্যতম আকর্ষণ ডামসাংডুগি দূর্গ৷ ভুটিয়া ও লেপচা সংঘর্ষের জীবন্ত দলিল৷
- পাশেই রয়েছে তিনচুলের অপার সৌন্দর্য৷ সুগভীর গিরিখাত, সুবিশাল সুবজ উপত্যকা৷
- পেডং শুধুমাত্র সৌন্দর্যের খাতিরেই পরিচিত নয়, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকেও গুরুত্বপূর্ণ৷ এখান থেকেই নাথু লা গিরিপথ হয়ে পৌঁছনো যায় তিব্বতে৷ যা ইতিহাসে প্রসিদ্ধ ‘সিল্ক রুট’ নামে৷

কীভাবে যাবেন –
দার্জিলিং থেকে ৭৫ কিলোমিটার দূরে পেদং৷ শিলিগুড়ি থেকে এই পাহাড়ি গ্রামের দূরত্ব ৮৫ কিলোমিটার৷ শিলিগুড়ি বা দার্জিলিং থেকে গাড়ি বুক করে যাওয়া যায়৷ যাওয়ার সেরা সময় অক্টোবর থেকে মার্চ৷

কোথায় থাকবেন –
প্রকৃতির মাঝে থাকতে গেলে বিলাসের আশা একটু ছাড়তে হবে৷ পেডংয়ের হোটেলগুলি মাঝারি মানের৷ তবে ন্যূনতম পরিষেবা অবশ্যই পাবেন৷

সর্বশেষ খবর
-
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে ইস্তফা আলাপনের স্ত্রীর! সোনালি চক্রবর্তীর পদক্ষেপ ঘিরে জল্পনা
-
শৈশবের ট্রমা সহজে কাটে না! প্রভাব পড়তে পারে প্রেমের সম্পর্কেও, বোঝা যায় এই লক্ষ্মণেই
-
সপ্তাহে ২ দিন হাওড়ার মঙ্গলাহাটে হকারদের বসার অনুমতি, শর্ত বেঁধে দিল প্রশাসন
-
এবার রাডারে অভিষেকের ডায়মন্ড হারবার এফসি, ‘টাকা আসত কোথা থেকে?’, প্রশ্ন ক্রীড়ামন্ত্রী নিশীথের
-
উন্নত রাডারেও অদৃশ্য! চিন-পাকিস্তানের চিন্তা বাড়িয়ে ভারতকে সু-৫৭-এর প্রস্তাব পুতিনের