সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিমেল হাওয়ায় আলগা শীতের পরশ৷ পাইনের সারির মাঝে এঁকেবেঁকে আপন মনে হারিয়ে যাওয়া পথ৷ বিধাতার নিখুঁত তুলির টানেই এইভাবেই সেজে উঠেছে উত্তরাখণ্ডের পেওরা৷ কুমায়ুনের কোলে অবস্থিত ছোট্ট এই গ্রাম আলসেমির আদর্শ ঠিকানা৷

Advertisement
কী দেখবেন –
- সবুজে ঘেরা পেওরায় পর্যটকরা যান শান্তির খোঁজে৷ যেখানে দিনের শুরু হয় নন্দাদেবী ও ত্রিশূল শিখরের অপরূপ শোভায়৷
- বেলা বাড়লে হারিয়ে যেতে পারেন পাইন, ওক, রডোডেনড্রনের মাঝে৷
- চাইলে ঘুরে আসতে পারেন গ্রামের আঁকাবাঁকা পথে৷ যেখানে দেখা মিলবে সারিবদ্ধ আপেল গাছ, অর্কিডের সারির৷
- কাছেই ব্রিটিশ সাম্রাজ্যের ঐতিহ্য বহন করে রয়েছে আলমোরা অঞ্চল৷ চাইলে সাক্ষী হতে পারেন সেই ইতিহাসের প্রতিটি মুহূর্তের৷
- ট্রেকিং করতে যাঁরা ভালবাসেন, তাঁদের জন্য ৩০ কিলোমিটার দূরে রয়েছে মুক্তেশ্বর৷

কীভাবে যাবেন –
- পেওরার সবচেয়ে কাছের স্টেশন কাঠগোদাম৷ সেখান থেকে গাড়ি ভাড়া করে নিতে হবে৷
- সড়ক পথে গেলে যেতে হবে উত্তরাখণ্ডের হল্দওয়ানিতে৷ পেওরা থেকে যার দুরত্ব ৯০ কিলোমিটার৷
- বিমানে গেলে নামতে হবে দেরাদুন বিমানবন্দরে৷ সেখান থেকে ২৯০ কিলোমিটার দূরে অবস্থিত এই পাহাড়ি গ্রাম৷

কোথায় থাকবেন –
পর্যটক মহলে এখনও সেভাবে জনপ্রিয় হয়নি পেওরা৷ তাই বেশিরভাগ পর্যটককেই হোম স্টে-তে থাকতে হয়৷ তবে পেওরা ডাকবাংলোতে থাকার সুযোগ পেলে ছাড়বেন না৷ কারণ এখান থেকে কুমায়ুন পর্বতমালা দেখার অভিজ্ঞতা অনন্য৷

Advertisement
সর্বশেষ খবর
-
EXCLUSIVE: বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী! কাকে জীবনসঙ্গী বাছছেন টলি নায়িকা?
-
মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী!
-
মমতার জোটের ডাক উপেক্ষা! উপনির্বাচনে নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি