সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শান্তির খোঁজে শান্তিনিকেতন যান না, এমন বাঙালি এ বঙ্গে অন্তত পাওয়া দুষ্কর৷ লালমাটির দেশে রবিঠাকুরের আপন গাঁয়ে নীল আকাশে ধরা দেয় মেঘমল্লারের দল৷ গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আপনার মন ভোলাবেই৷

কী দেখবেন –
- রবিঠাকুরের দেশে সকাল হবে আলসেমিতে৷ খেয়ে নেয়ে তবেই বের হবেন লালমাটির দেশে৷
- কারণ আদিবাসী গ্রামে একবার গেলে আর ফিরে আসতে মন চাইবে না৷
- বিকেল হলে বেরিয়ে পড়তে পারেন কোপাই নদীর উদ্দেশ্যে৷
- জ্যোৎস্না রাতে সুন্দরী খোয়াইকে একবার যে দেখেছে, তারই হয়ে গেছে চিরকালের তরে৷
- সঙ্গে সাঁওতাল নাচের নেশা৷
- আর ফেরার পথে সোনাঝুরির হাট থেকে কেনাকাটা করতে ভুলবেন না৷

কীভাবে যাবেন –
বসন্ত উৎসব কিংবা পৌষ মেলায় তো হামেশাই ভিড় থাকে৷ তবে, বৃষ্টির দিনে সোনাঝুরির রূপ একান্তে উপভোগ করা যায়৷
- বোলপুর বা প্রান্তিক স্টেশনে নেমে অটো রিক্সা বা পায়ে টানা রিক্সা করে যাওয়া যায় সোনাঝুড়িতে৷
- বাস সার্ভিস তো রয়েছেই, অনেকে প্রাইভেট কার ভাড়া করেও যান৷

কোথায় থাকবেন –
হামেশা পর্যটকদের ভিড় লেগেই থাকে৷ তাই হোটেল পরিষেবা বেশ উন্নত সোনাঝুরির কাছে৷ চাইলে শান্তিনিকেতনেও থাকা যেতে পারে৷

সর্বশেষ খবর
-
২৪ ঘণ্টার মধ্যেই খেলবে দুই প্রধান, ডুরান্ডে ইস্টবেঙ্গল-মোহনবাগানের প্রতিপক্ষ কারা?
-
কনুইতে অ্যানাস্থেশিয়ার ইঞ্জেকশন! মাত্রাতিরিক্ত ওষুধেই মৃত্যু এনআরএসের নার্সের?
-
জঙ্গি হামলার আশঙ্কা? শুধু কালীঘাট মন্দিরের জন্য আলাদা ফাঁড়ি, বেনজির পদক্ষেপ কলকাতা পুলিশের
-
‘উন্নতি করো, নয়তো বাদ পড়তে হবে’, উইকেটরক্ষককে সোজা বলে দিলেন গিল-গম্ভীররা
-
‘যদি কাউকে কষ্ট দিয়ে থাকি…’, নেতাজি প্রসঙ্গে কুমন্তব্য নিয়ে ‘সুরবদল’ অনন্ত মহারাজের