সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চরম ব্যস্ততা, শহরের কোলাহল থেকে দূরে থাকতে কয়েকদিনের ছুটিতে এমন কোনও জায়গায় যেতে ইচ্ছা করে যেখানে মন শান্তিতে ভরে থাকবে৷ খানিক বিলাসিতা, প্রকৃতি, শহুরে খাওয়া-দাওয়া এবং রাতের নিস্তব্ধতা- এমন অদ্ভুত মেলবন্ধনের খোঁজই জারি রাখেন ভ্রমণবিলাসি কিন্তু কেজো মানুষরা৷ যদিও এমন স্থান খুঁজে পাওয়া বেশ কঠিন৷ কিন্তু কেজো, কর্পোরেট মানুষের তো ছুটি মানে খানিক এমনটাই৷ প্রকৃতিও যেখানে থাকবে শহরের মতো অর্গানাইজড৷
এমনই একটি শহুরে প্রাকৃতিক জায়গার খোঁজে রয়েছেন? এমনই একটি অজানা ট্যুরিস্ট স্পটের সন্ধান মিলবে এই প্রতিবেদনে৷ চাকরাতা উত্তরাখণ্ডের এমনই এক ছোট্ট পাহাড়ে ঘেরা শহর, যার অপরূপ প্রকৃতি মুগ্ধ করবে আপনাকে৷ পাহাড়ের কোলে সুন্দর ছবির মতো বাড়ি, গাছপালার সমাবেশ, পাখিদের কোলাহল, সবটাই কিছু মুহূর্তের জন্য মন ভাল করে দেওয়ার জন্য যথেষ্ট৷ পাশাপাশি, বুধের কেভ, টাইগার জলপ্রপাতও ঘুরে দেখে আসতে পারেন কয়েকদিনের ছুটিতে৷
এবার ভেবে দেখুন, কয়েকদিনের ছুটি কাটাতে কবে যাবেন প্রকৃতির কোলে অবস্থিত এই শহরে?
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১