সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতবর্ষ৷ বিবিধের মাঝে এক মহান মিলন৷ এই মিলনের সাক্ষী হতেই দেশবিদেশ থেকে ছুটে আসেন পর্যটকের দল৷ কেউ আসেন শান্তির খোঁজে, কেউ আসেন চিন্তামুক্ত হতে, কেউবা প্রকৃতির অপার ঐশ্বর্যের টানে৷ সমস্ত অতিথিকেই দেবতুল্য করে বরণ করে নেয় এই দেশ, বিশেষ করে দেশের এই পাঁচ স্থান৷
কেরল – ঈশ্বরের এই আপন দেশই বিদেশি পর্যটকদের সবচেয়ে পছন্দের বেড়ানোর স্থান৷ নীলগিরির সবুজের রাজত্ব, হাউসবোটের বিলাসিতা আর ভেষজ উপকরণের ব্যবহারে অঙ্গমর্দন – এরই টানে এখানে একাধিকবার ছুটে আসেন বিদেশিরা৷

কাসোল – হিমাচলের দুর্গম পার্বত্যাঞ্চলে নিজের ছন্দেই থাকে ছোট্ট এই গ্রাম৷ অনেকেই একে ভারতের ‘মিনি ইজরায়েল’ বলে থাকেন৷ বিদেশি পর্যটকদের এখানে সাড়ম্বরে স্বাগত জানানো হয়৷ জ্যোৎস্না রাতে এর অবর্ননীয় সৌন্দর্যের সাক্ষী হতে দূরদূরান্ত থেকে ছুটে আসেন মানুষ৷

গোয়া- ফুড, ফান আর মস্তি – এই হল গোয়ার সংজ্ঞা৷ সস্তায় বিচ হলিডে পালনের জন্য বিদেশি পর্যটকদের কাছে এর চেয়ে ভাল স্থান আর ভূ-ভারতে নেই৷ ভারতে এসে গোয়া দর্শন প্রায় প্রত্যেক বিদেশি পর্যটকদের কাছে অনিবার্য৷

হাম্পি – ইতিহাস এখানে শোনায় তাঁর জানা-অজানা কাহিনি৷ ভারতের এই শতাব্দী প্রাচীন ঐতিহ্য বিদেশি পর্যটকদের ভারত ভ্রমণের তালিকায় ক্রমশ উপরের সারিতে উঠে আসছে৷ তুঙ্গভদ্রার তীরে এর টানেই ভিড় জমাচ্ছেন সকলে৷

তাজমহল – ভারত মানেই তাজমহল, আর তাজমহল মানেই ভারত৷ মুঘল স্থাপত্যের এই আশ্চর্য কীর্তি না দেখতে পাওয়ার অাফশোস স্বয়ং বারাক ওবামারও রয়েছে৷ পৃথিবীর নানা প্রান্ত থেকে সাধারণ-অসাধারণ পর্যটকরা আসেন এই শিল্পকীর্তিকে চাক্ষুষ দেখতে৷

সর্বশেষ খবর
-
মাতলার চরে বৃদ্ধাশ্রম! ক্যানিং পশ্চিমের বিধায়ককে নোটিস
-
ডেকে নিয়ে গিয়ে নাবালিকাকে আকণ্ঠ মদ্যপান, হোটেলে ‘গণধর্ষণ’! প্রশ্নের মুখে নির্যাতিতার বান্ধবীর ভূমিকা
-
সমুদ্রতটে ৭০০ ডলফিন ও তিমির লাশ! উৎসবের নামে নৃশংস হত্যালীলা, নিন্দায় সরব বিশ্ব
-
বিশ্বকাপ রুখতে ফুটবলারদের মূর্তি বিবস্ত্র করে প্রতিবাদ! শিক্ষকদের মার পুলিশের, উত্তপ্ত মেক্সিকো
-
বর্ষায় কীভাবে বাড়ি রক্ষা করবেন, জেনে নিন সহজ কৌশল