সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিবার, বন্ধু-বান্ধব, আত্মীয়-পরিজন, সহকর্মী প্রত্যেককেই সময় দিয়ে থাকি আমরা। তবে নিজেকে একটু সময় দিয়েছেন কি? কাউকে সঙ্গে নিয়ে নয়, নিঃসঙ্গ ভাবে কখনও বেড়াতে গিয়েছেন? না গিয়ে থাকলে এখনই প্ল্যান করা শুরু করুন৷ কারণ নিজেকেও সময় দেওয়া প্রত্যেকের জীবনে অত্যন্ত জরুরি৷ তবে একলা কোথাও ঘুরতে যাওয়ার আগে এই তিনটে ছোট টিপস ফলো করুন৷ দেখবেন আরও উপভোগ্য হয়ে উঠবে আপনার সফর৷

[আপনি কি খুব রোগা? তাহলে এই ধরনের পোশাক পরা উচিত]
নতুন বন্ধু তৈরি করুন: প্রত্যেক সফরে আপনার প্রধান লক্ষ্য হওয়া উচিত নতুন নতুন বন্ধু তৈরি করা৷ একলা পথ চলায় কোনও পিছুটান থাকছে না আপনার৷ নেই কোনও বন্ধু, যার সঙ্গে আপনি একান্তে, নিশ্চিন্তে সময় কাটাবেন৷ ফলে একমাত্র নতুন বন্ধুই হয়ে উঠতে পারে আপনার অবসরের সঙ্গী৷ এছাড়া নিত্যনতুন মানুষের সঙ্গে দেখা করলে, পরিচয় হলে আপনার অভিজ্ঞতা বাড়বে মানুষের জীবন সম্পর্কে৷ প্রত্যেক মানুষের জীবনযাপন পদ্ধতি আলাদা, তাদের সঙ্গে কথা বললে, আড্ডা মারলে আরও সমৃদ্ধ হবে আপনার জ্ঞানের ভাণ্ডার৷ পরিচিত হবেন নিত্যনতুন সংস্কৃতির সঙ্গে৷

মোবাইল দূরে রাখুন: সমীক্ষা বলছে আমরা ২৪ ঘন্টার মধ্যে ৬ ঘন্টা থেকে ৭ ঘন্টা সময় ব্যয় করি কেবলমাত্র মোবাইল ঘেঁটে৷ হয়তো সেটা প্রয়োজনেই করে থাকি৷ তবে কোথাও ঘুরতে গেলে দয়া করে মোবাইলটি আপনার থেকে দূরে রাখুন৷ যেহেতু নিজেকে সময় দেওয়ার জন্য ঘুরতে গিয়েছেন তাই নিজের মধ্যেই মনোনিবেশ করুন৷ একান্ত প্রয়োজন ছাড়া দরকার নেই মোবাইলের দিকে ফিরে তাকানোর৷
[কীভাবে বুঝবেন আপনার পুরুষ পার্টনারটি ভারজিন?]

নিজেকে জানুন, বুঝুন: প্রত্যেকদিনের দৌড়ঝাঁপের জীবনে আপরা নিজেকে চিনতে ভুলে যাচ্ছি৷ নিজের ছোট ছোট শখ-আহ্লাদ, আশা-আকাঙ্খা আমাদের কাছে গৌণ হয়ে যাচ্ছে৷ বাড়ি থেকে অফিস ও বাড়ির মধ্যেই আবদ্ধ হয়ে পড়ছে বর্তমানের কর্পোরেট লাইফস্টাইল৷ তবে সোলো ট্রিপে এই সমস্ত কিছু ভুলে যান৷ নিজের জন্য বাঁচুন, নিজেকে নিয়ে বাঁচুন, নিজেকে চিনে ভবিষ্যতে আরও ভাল করে বাঁচুন৷ এটাই হওয়া উচিত আপনার একমাত্র মূলমন্ত্র৷
সর্বশেষ খবর
-
ইংল্যান্ডকে বিশ্বজয়ী করেছিল ‘ভূতের গোল’! ব্রিটিশদের একমাত্র বিশ্বকাপ জয় ঘিরে আজও বিতর্ক
-
বাড়ির বাগানে সাপের উপদ্রব? এই ছোট্ট ভুলগুলি শুধরে নিলেই সমস্যার সমাধান!
-
সভাপতি পদে দায়িত্ব নিয়েই মহামেডানকে ঋণমুক্ত করার আশ্বাস হুমায়ুনের, বার্তা ‘রাজনীতি’ নিয়েও
-
আগামী সপ্তাহেই সংসদে ‘অপারেশন লোটাস’! মমতার নির্দেশে হঠাৎ দিল্লিতে অভিষেক
-
‘ওয়াকা ওয়াকা’র নস্ট্যালজিয়া উসকে ফিরছে শাকিরা ম্যাজিক, কোন গানে ‘ফিফা’র মঞ্চ মাতাবেন নোরা?