সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৪০ অক্ষরের নিয়ম ভাঙছে টুইটার৷ আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ১৪০ শব্দের সীমাবদ্ধতা উঠে যাবে টুইটারে, এমনটাই জানা গিয়েছে ভার্জের তরফ থেকে৷ যদিও মাত্রাতিরিক্ত শব্দ যোগ করার পরিষেবা এখনই আনছে না এই মাইক্রোব্লগিং সাইট৷ জানা গিয়েছে, নতুন এই পরিষেবায় ইউজারনেম, লিংক, ভিডিও এবং ছবিগুলিকে অক্ষরের আওতা থেকে বাইরে রাখা হবে৷ পূর্বে, এই বিষয়গুলিকে অক্ষরের আওতাতেই রাখা হত৷ আর এই ইউজারনেম, লিংক, ভিডিও এবং ছবি অক্ষর হিসাবে না রাখার জন্যই ইউজাররা মনের কথা বলার জন্য পেয়ে যাবেন বেশ কিছু অতিরিক্ত অক্ষর৷
শোনা গিয়েছিল, মে মাসেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুইটার অক্ষর সংখ্যা বাড়াতে চলেছে৷ যদিও সংস্থার তরফ থেকে এই কথা ঘোষণা করা হয়নি সেই সময়৷ কিন্তু সম্প্রতি টুইটার জ্যাক ডরসে বলেছেন, “টুইটারে আরও কথোপকথন হবে৷ এই বিষয়টি নিয়ে উৎসাহিত৷”
এতেই থেমে নেই টুইটারে শব্দ চালাচালির গল্প৷ শোনা যাচ্ছে পরবর্তী সময় টুইটারে অক্ষর সংখ্যা বাড়িয়ে ১০,০০০ করে দেওয়া হবে৷ যদিও পাকাপাকিভাবে এমন কথা এখনও জানানো হয়নি সংস্থার তরফ থেকে৷
সর্বশেষ খবর
-
ব্যাঙ্কের বাইরে এবার নিয়মিত টহল দেবে পুলিশ! নয়া নির্দেশিকা জারি লালবাজারের
-
যাত্রী সেজে গাড়িতে, ক্যাব চালকের মাথায় পিস্তল ঠেকিয়ে ফিল্মি কায়দায় ডাকাতি খাস কলকাতায়!
-
ইকবালের মতোই জলে ডুবে থাকে তার দিদি-বোনেরাও! ‘বাপমরা মেয়েগুলো’র চিন্তায় চোখে জল মায়ের
-
একজনের নামে ক’টা সিম কার্ড? আগস্টেই চালু হচ্ছে নয়া নিয়ম
-
রাতবিরেতে আচমকা পূর্ব বর্ধমানের স্বাস্থ্যকেন্দ্রে হানা স্বাস্থ্যমন্ত্রীর! ঘেঁটে দেখলেন ওষুধের স্টক