সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিলায়েন্স জিওর সঙ্গে পাল্লা দিতে কোমর বেঁধে আসরে নামল ভোডাফোন৷ গ্রাহকদের জন্য একগুচ্ছ অফার এনে চমকে দিয়েছিল এয়ারটেল এবং আইডিয়া৷ এবার সেই পথেই হাঁটল ব্রিটিশ মোবাইল পরিষেবা সংস্থাও৷ প্রি-পেড গ্রাহকদের জন্য দু’টি আকর্ষণীয় অফার নিয়ে হাজির ভোডাফোন৷
১৪৪ টাকা থেকে ১৪৯ টাকা (আঞ্চলিক ক্ষেত্রে দামের পরিবর্তন হতে পারে) খরচ করলেই প্রথম অফারটি মিলবে৷ কী রয়েছে এই প্ল্যানটিতে? ১৪৯ টাকার ভোডাফোন আনলিমিটেড ভয়েস কলিং প্যাক অ্যাক্টিভেট করলে দেশের যে কোনও প্রান্তে বিনামূল্যে যত খুশি কল করতে পারবেন গ্রাহকরা৷ অর্থাৎ শুধু লোকালই নয়, এসটিডি-র জন্যও ভোডাফোন ইউজারকে অতিরিক্ত অর্থ খরচ করতে হবে না৷ আনলিমিটেড কলিংয়ের সঙ্গে বিনামূল্যে থাকছে ৩০০ এমবি ফোর-জি ইন্টারনেট ডেটা৷ লাগবে না কোনও রোমিং চার্জও৷
দ্বিতীয় অফারটি মিলবে ৩৪৪ টাকা থেকে ৩৪৯ টাকার রিচার্জে৷ এই আনলিমিডেট কলিং প্যাকের বাকি অফারগুলি প্রথম প্যাকটির মতোই৷ তবে এই প্ল্যানে অতিরিক্ত এক জিবি ফোর-জি ডেটা পাবেন গ্রাহকরা৷ দু’টি প্যাকেরই মেয়াদ ২৮দিন৷ জিওর রমরমার মধ্যে গ্রাহকদের খুশি করার জন্যই এমন উদ্যোগ নিয়েছে ভোডাফোন৷
সর্বশেষ খবর
-
হাওয়ালায় সীমান্ত দিয়ে বাংলাদেশ হয়ে পাকিস্তানে টাকা পাঠাত প্রদীপ্ত! পাক চর গ্রেপ্তারিতে চাঞ্চল্যকর তথ্য
-
চিনির দামে আগুন! রান্নায় মিষ্টতা আনতে রান্নাঘরে আনুন এই ৫ বিকল্প
-
রাজ্যজুড়ে সন্ত্রাস বিরোধী অভিযান, বহরমপুরে তৃণমূল নেতার বাড়িতে উদ্ধার অস্ত্র ভাণ্ডার
-
পিছিয়ে যাচ্ছে ঘরোয়া লিগের ডার্বি, ডুরান্ড ফাইনালে বিষ্ণুর চোট নিয়ে চিন্তায় ইস্টবেঙ্গল
-
পাকিস্তানে ভেঙে যাবে সরকার? ইমরান-বিলাওয়াল জোড়া ফলায় মহাসংকটে শাহবাজ!