সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা হোক বা অফিসের কাজ, এখন সবটা জুড়েই হোয়াটসঅ্য়াপ। দিনভর প্রয়োজনীয় যাবতীয় কাজ হয় এতেই। বহু ক্ষেত্রে মেসেজের একটা অংশ বা একটা শব্দ কপি করার প্রয়োজন পড়ে। সেখানে সমস্যায় পড়তে হয় ইউজারদের। সেই সমস্যা এবার সমাধানের পথে।
ভাবছেন তো ব্য়াপারটা কী? সংস্থার তরফে জানানো হয়েছে, মূল লক্ষ্য অ্যাপটিকে আরও বেশি ইউজার ফ্রেন্ডলি করে তোলা। সেই কারণে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা চলতেই থাকে। পাশ মার্ক পেলেই অ্যাপে যুক্ত হয় নয়া ফিচার। এবার আসতে চলেছে আরও এক ফিচার। এতে এবার লম্বা মেসেজের একটা নির্দিষ্ট অংশ বা প্রয়োজনে একটি শব্দ কপি-পেস্ট করা যাবে। সেটা ব্যক্তিগত চ্যাট, গ্রুপ চ্যাপ, চ্যানেল-সহ ক্ষেত্রেই প্রযোজ্য। তবে এই ফিচার চালু হলে ইউজাররা ভীষণভাবে উপকৃত হবে বলেই মনে করছে সংস্থা।
কিন্তু কীভাবে এই ফিচারের সুবিধা পাবেন? জানা গিয়েছে, মেসেজের উপর ট্যাপ করে তা ধরে রাখতে (ট্যাপ অ্যান্ড হোল্ড) হবে। এরপর যে অংশটুকু কপি করতে চান, শুধু সেটুক সিলেক্ট করতে হবে। এরপর মিলবে কপি অপশন। ব্যস, ঝামেলা শেষ। জানা যাচ্ছে, ইতিমধ্যেই আইওএস ব্যবহারকারীরা এই ফিচারের সুবিধা পাচ্ছেন। প্রসঙ্গত, সম্প্রতি আরও এক দারুণ ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ। এর ফলে গ্রুপে কী নিয়ে আলোচনা হয়েছে তা এক ক্লিকেই জানিয়ে দেবে এআই। ফলে সময় নষ্ট করে পুরনো মেসেজ পড়তে হবে না। তবে চিন্তা নেই, এতে কোনও প্রাইভেসি লঙ্ঘন হবে না বলেই সংস্থার তরফে জানানো হয়েছে।
সর্বশেষ খবর
-
পথচারীদের জায়গা আটকে কেন দোকান? ফুটপাথের ব্যবসায়ীদের ধমক অগ্নিমিত্রার! দিলেন বড় নির্দেশ
-
দল না হাসপাতাল! কার ভুলে চোট-আঘাতে জেরবার টিম ইন্ডিয়া? কড়া পদক্ষেপের পথে বিসিসিআই
-
মোদির আশ্বাস, হরিয়ানা পুলিশের ভরসা, দিল্লি অভিযানে দাঁড়ি টেনে ফিরে গেলেন কৃষকরা
-
‘বাচ্চাদের উপর এমন নির্যাতন দেখে রাগে ফুঁসছি’, ‘আরশোলা’দের উপর লাঠিচার্জ নিয়ে মন্তব্য নাসিরুদ্দিনের
-
তৃণমূলের তহবিল মামলা: দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীকে তলব ইডির