সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেসেজিং অ্যাপ হিসেবে হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা বেড়েই চলেছে। ব্যবহারকারীদের কাছে অ্যাপটিকে আরও আকর্ষণীয় করতে এবার ভিডিও কলিংয়ে নয়া ফিচার আনছে সংস্থা। যা নিরাপত্তা আরও জোরদার করবে, এমনটাই জানা গিয়েছে। নিশ্চয় ভাবছেন কী এই ফিচার? এবার ভিডিও কল রিসিভ করার আগে আপনাকেই অন করতে হবে ফোনের ফ্রন্ট ক্যামেরা।
ব্যাপারটা ঠিক কী? বর্তমানে হোয়াটসঅ্যাপে কেউ ভিডিও কল করলে স্ক্রিনে কলটি গ্রহণ করা বা কেটে দেওয়ার অপশন ভেসে ওঠে। কিন্তু ক্যামেরাটি অন থাকে। তবে নয়া এই ফিচারে নিজেকেই অন করতে হবে ক্যামেরা। বর্তমান সময়ে আট থেকে আশি সকলেই হোয়াটসঅ্য়াপে সরগর। না বুঝেই অনেকে ভিডিও কল রিসিভ করে বিপদে পড়েন। কিন্তু নতুন ফিচার চালু হলে এই সমস্যা অনেকটাই মিটবে বলে মনে করছে সংস্থা। জানা গিয়েছে, পরবর্তী আপডেটেই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই ফিচারের সুবিধা পাবেন।
তবে এই প্রথম নয়। মাঝে মধ্যেই ব্যবহারকারীদের স্বার্থে নতুন নতুন ফিচার নিয়ে হাজির হয় জুকারবার্গের সংস্থা। সম্প্রতি এই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছে অডিও মেসেজ ট্রান্সলেশন অপশন। আগেই পরীক্ষামূলকভাবে এই ফিচার চালু হয়েছিল। এখন সকলেই এই ফিচারের সুবিধা পাচ্ছেন। ‘স্পিচ রেকগনিশন টেকনোলজিব্যবহার করে অডিও মেসেজ লিখিত টেক্সটের চেহারা দিচ্ছে নয়া ফিচার। কেবল ইংরেজি নয়, অন্য ভাষাতেও টেক্সট করা যাচ্ছে।
সর্বশেষ খবর
-
টিম ইন্ডিয়ায় ফিরলেন রুতুরাজ, কোহলির চোটে শিকে ছিঁড়ল পাতিদারেরও
-
সই কাণ্ডে এখনই স্বস্তি নয় অভিষেকের! হাই কোর্টে খারিজ দ্রুত শুনানির আবেদন
-
অবশেষে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইর সঙ্গে বৈঠকে ট্রাম্প! কথা হবে চুক্তি নিয়ে, এবার থামবে যুদ্ধ?
-
ভারতকে চাপ দিলে বিশ্বজুড়ে অশান্তি! মার্কিন শুল্কবাণের মধ্যেই মোদির ‘ঢাল’ পুতিন
-
আচমকা ‘প্রসন্ন’ শরিকরা, বাড়তি দুই রাজ্যসভা আসন প্রাপ্তি কংগ্রেসের! প্রার্থী ঘোষণা করল বিজেপিও