সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোবাইল থেকে শাড়ি, ফ্রিজ থেকে গয়না, এক ক্লিকেই এখন প্রয়োজনীয় বা শখপূরণের সব জিনিস হাতের মুঠোয় চলে আসে৷ বাড়ি বসে অনলাইনে অর্ডার দিলে কী না পাওয়া যায়! কিন্তু গঙ্গাজল? এক বোতল পবিত্র গঙ্গাজল পেতে তো সেই গঙ্গার কাছে পৌঁছতেই হবে৷ কিন্তু সকলের পক্ষে সবসময় তা সম্ভবও হয়ে ওঠে না৷ তাহলে উপায়?
মুশকিল আসান করবে সেই ইন্টারনেটই৷ কারণ এবার বাড়ি বসে অনলাইনে গঙ্গাজলও অর্ডার দিতে পারবেন৷ যোগাযোগ মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ সোমবার বলেন, “কীভাবে সুলভে গঙ্গাজল পাওয়া যাবে, তা জানতে চেয়ে অনেক পোস্ট এসেছে৷ সেই কারণেই এই পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিলাম৷ ডাক বিভাগকে ই-কমার্সের প্ল্যাটফর্ম কাজে লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে৷ তারাই হরিদ্বার, ঋষিকেশ থেকে গঙ্গাজল সরবরাহ করার ব্যবস্থা করবে৷ যত দ্রুত সম্ভব ডাক বিভাগ এ বিষয়ে কাজ শুরু করে দেবে বলে জানিয়েছে৷ পোস্টম্যান মোবাইল ফোন, জামা-কাপড় গয়না বাড়িতে পৌঁছে দিতে পারলে গঙ্গাজলই বা নিয়ে যেতে পারবেন না কেন?”
ই-কমার্সের সৌজন্যে ভারতে ডাক বিভাগ থেকে বড়সড় লাভের মুখ দেখেছে সরকার৷ ক্যাশ অন ডেলিভারি থেকে ২০১৪-১৫ সালে ৫০০ কোটি টাকা উপার্জন হয়েছিল৷ ২০১৫-১৬ সালে তা বেড়ে হয় ১৩০০ কোটি টাকা৷
সর্বশেষ খবর
-
‘তোমাকে আইপিএলে নিয়ে যাব’, যশস্বীর ‘টোপ’ গিলেই আউট শ্রীলঙ্কার ব্যাটার
-
বাদ প্রধান বিচারপতি, পড়ুয়াদের দাবি মেনে নতুন করে সমাবর্তনের আয়োজন টাটার কলেজের
-
‘আমরা দুজনেই একসঙ্গে…’, ‘দেশু ৭’ শুটের শেষ দিনে ‘ডিরেক্টর’ দেবকে মন কেমনের চিঠি শুভশ্রীর
-
দুই স্ত্রীর মারামারিতে অজ্ঞান হয়ে হাসপাতালে, জ্ঞান হতেই ডিভোর্স মেসিদের ‘চোর’ বলা মিশর কোচের
-
ফোর্ট উইলিয়াম থেকে গার্ডেনরিচ! কী ছক ছিল আইএসআইয়ের? রানার সঙ্গী সানি দিল বিস্ফোরক তথ্য