সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বললেই তো আর ভাল সম্পর্ক তৈরি হয় না৷ জুটি বাঁধার জন্য প্রয়োজন বেশ কয়েকটি কঠিন ধাপ পেরোনো৷ ধীরে ধীরে চেনাশোনা, আলাপ৷ তবেই না, একে অপরের কাছে আসা যায়৷ উইকেন্ড প্ল্যানিং, রেস্তরাঁয় খাওয়া-দাওয়া, সিনেমা দেখা, শপিং করা কত কী! দু’জন-দু’জনকে ছাড়া যেন ভাবতেই পারছেন না কিছু৷ যতদিন যাচ্ছে, ততই কাছে আসছেন একে অপরের৷ দিব্যি সুস্থ, সুন্দর চলছে সম্পর্ক৷ কিন্তু তাতে কী? একসঙ্গে থাকবেন আর এতটুকু মতবিরোধ হবে না, তাও কি সম্ভব? ঝগড়া করুন না। ক্ষতি নেই তাতে৷ কিন্তু একটু বুঝে-সুঝে ঝগড়া করবেন৷ ঝগড়াঝাটির মাঝে এই তিনটি কাজ নৈব নৈব চ!
[কাজের ফাঁকেই প্রেমিকাকে খুশি করতে চান? জেনে নিন উপায়]
মাথা ঠাণ্ডা রাখুন: একসঙ্গে আছেন ঠিকই৷ কিন্তু আপনার পছন্দ-অপছন্দ যে সবসময় আপনার মনের মানুষটিরও মন মতো হবে, তার কোনও মানে নেই৷ আর তা নিয়ে দু’জনের মধ্যে শুরু হল বেজায় গন্ডগোল৷ ঝগড়াঝাটি, মুখ ভার, কথা বন্ধ৷ তবে তাতে খুব একটা ক্ষতি নেই৷ কিন্তু ভুলেও রাগের মাথায় যা তা বলবেন না৷ ঝগড়া মিটে গেলেও, বলে দেওয়া কথা কিন্তু ফিরিয়ে নিতে পারবেন না৷ সমস্যা হলেও, মাথা ঠাণ্ডা রেখে তা সমাধানের চেষ্টা করুন৷ দেখবেন এভাবেই আবার দু’জনে ফিরে পাবেন পুরনো সোনালি দিন৷

পরিস্থিতির জন্য দায়ী করবেন না: দু’জনের মধ্যে বিভিন্ন সময়ে নানা কারণেই মতবিরোধ তৈরি হয়৷ ছোট ছোট ভুল বোঝাবুঝিও সম্পর্কে দাগ কাটতে পারে অনেকটা৷ যতই সমস্যা আসুক দু’জনকেই মনে রাখতে হবে আপনারা কেউ কারও প্রতিদ্বন্দ্বী নন৷ দু’জনেই একটা সুন্দর স্বপ্নকে রূপ দিতে চলেছেন৷ তাই কারও ওপর দোষারোপ করবেন না৷ সম্পর্ক যখন দু’জনের, স্বপ্ন যখন দু’জনের তখন সম্পর্কে ভুল বোঝাবুঝির দায়ও দু’জনেরই৷ আর তা মিটিয়ে নিয়ে আবারও কাছে আসতে হবে দু’জনকেই৷
[প্রাক্তনের কাছে ফিরে যেতে ইচ্ছে করে? কী বলছে গবেষণা?]
অতীতের ঘটনা তুলে খোঁচা নয়: ভুল সবার হয়৷ আপনি যেমন ভুল করেন, তেমনই ভুল হতে পারে আপনার উলটো দিকের মানুষটিরও৷ কোনও কারণে ঝগড়াঝাটি হলেই বহু পুরনো কোনও ভুলের ইতিহাস তুলে মনের মানুষকে খোঁটা দেওয়া শুরু করবেন না৷ এমন অভ্যাস আপনার সম্পর্ককে বিচ্ছেদের বিপদসীমার মুখোমুখি টেনে আনতে পারে৷ তাই সুস্থ সম্পর্ক রাখতে চাইলে আপনাকে ভুলতে হবে পুরনো ভুলের কথাও৷
সর্বশেষ খবর
-
চাপের মুখে ভারতের সাহায্য নিতে রাজি নেপাল, আটকে পড়া ভারতীয়দের হাল-হকিকত জানাল দিল্লি
-
‘মমতার অধঃপতন হয়েছে’, দল ছেড়ে প্রথম কর্মসূচিতেই তৃণমূলনেত্রীকে নিশানা কাকলির
-
‘ককরোচ’-সহ পড়ুয়াদের আন্দোলনই ‘টার্নিং পয়েন্ট’, সিপিএমের প্লেনামে নতুন পথের হদিশ
-
চালকের অশ্লীল স্পর্শ! চলন্ত অটো থেকে লাফিয়ে সম্ভ্রম বাঁচালেন তরুণী
-
‘কেন এরকম করল?’ বিশ্বকাপ জিতিয়েও বাদ, বোর্ডের সিদ্ধান্তে অবসরের কথাও ভাবেন হতাশ সূর্য