সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি বাজেট স্মার্টফোন বাজারে নিয়ে এল Zen৷ এই বছর আগস্ট মাসেই এই সংস্থা লঞ্চ করেছিল Cinemax 3 নামের একটি বাজেট স্মার্টফোন৷ বাজারে বেশ জনপ্রিয়তাও লাভ করেছিল ফোনটি৷ এবার Cinemax Force আনল সংস্থা৷
কিন্তু কী কী পাবেন ক্রেতারা এই ফোনে?
বেশ কয়েকটি ফিচারস থাকছে এই ফোনে৷ যেমন, ফোনটি চলবে অ্যান্ড্রয়েড ৬.০ মার্শমেলো অপারেটিং সিস্টেমের মাধ্যমে এবং সঙ্গে থাকছে 1.3GHz কোয়াড কোর প্রসেসর৷
8GB internal memory সমৃদ্ধ এই ফোনে পাওয়া যাবে 1GB RAM, সঙ্গে থাকবে 32GB external memory ব্যবহারের সুবিধাও৷
এছাড়া, 5MP রিয়ার ক্যামেরা ও 2MP ফ্রন্ট ক্যামেরা৷ সবচেয়ে আকর্ষণীয় তথ্য হল, মোবাইলটিতে 4G সাপোর্ট করবে এবং 2900 mAh ব্যাটারি ব্যাক আপ থাকবে৷
তবে এই ফোনের দাম মাত্র ৪৩৯০/- ৷ এই ফিচারস সমৃদ্ধ ফোন নিঃসন্দেহে কম দামে বাজারে এসেছে, তাই দ্রুত জনপ্রিয়তা লাভ করবে সিনেম্যাক্স ফোর্স এমনটাই দাবি জেন সংস্থার৷
সর্বশেষ খবর
-
কৃত্রিম প্রসাধনীকে বলুন ‘না’! পদ্ম থেকে গোলাপ, এই ৫ ফুলেই লুকিয়ে রূপটানের জাদু
-
৫২ বছর পর বিশ্বকাপে সেরা ফল, মহিলা হকি দলকে বিশাল আর্থিক পুরস্কার
-
কৃতীর ‘বিতর্কিত’ রাখি বিজ্ঞাপন বয়কটের প্রশংসা, প্রকৃত পৌরুষের পাঠ পড়ালেন ‘লক্ষ্মণ’ সুনীল
-
ছেলের সঙ্গে একই কুঠুরিতে বন্দি নির্মল! সময় কাটছে কীভাবে?
-
‘খেলাচ্ছলে’ জোড়া উইকেট, ঈশানদের চমক দিয়ে কীভাবে বল হাতেও সফল? রহস্য ফাঁস বৈভবের