সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেমন কাটবে এই সপ্তাহটি? কোন রাশির আর্থিক উন্নতির সমূহ সম্ভাবনা? কারই বা প্রেমে ভাঙন ধরবে? জেনে নিন কী রয়েছে আপনার ভাগ্যে।

পুরনো বন্ধুত্বে নতুন রং লাগবে। খুঁজে পেতে পারেন ছোটবেলার বন্ধুকে। একসঙ্গে সময় কাটান। সপ্তাহের মাঝের দিকে কর্মক্ষেত্রে সময়টা খুব একটা ভাল যাবে না। এতে মানসিক অশান্তি তৈরি হতে পারে। আর মানসিক অশান্তি মানেই তা প্রভাব ফেলতে পারে স্বাস্থ্যেও। তাই কর্মক্ষেত্রে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে সতর্ক থাকুন। তবে সপ্তাহের শেষে আবার কোনও সুখবর পেতে পারেন। আর্থিক উন্নতির সম্ভাবনাও রয়েছে।



ব্যবসায় সমূহ উন্নতির সম্ভাবনা। তাই এই সপ্তাহে বেশ ব্যস্তই থাকবেন। আর্থিক উন্নতির যোগ রয়েছে। বৃহস্পতিবারের পর কর্মক্ষেত্র ও পারিবারিক নানা কারণে মেজাজ ভাল থাকবে না। ফলে কম কথা বলাই বুদ্ধিমানের কাজ হবে। অন্যের আঘাত লাগবে, এমন কোনও মন্তব্য না করাই ভাল। সপ্তাহের শেষে প্রেমের সম্পর্ক মজবুত হবে।
কঠিন পরিশ্রমের ফল মিলবে। বিশেষ করে ব্যবসায়িক ক্ষেত্রে। তবে পারিবারিক শান্তিতে তাল কাটবে। ধৈর্য রাখুন। বুধবারের পরই সমস্যা মিটবে। অতিরিক্ত অর্থ ব্যয় নিয়ে দাম্পত্যকলহে জড়াতে পারেন। ভবিষ্যতের জন্য সঞ্চয়ের প্রয়োজনীয়তা নিজেই অনুভব করবেন। কেরিয়ারে কোনও বড় সিদ্ধান্ত নিতে পারেন।

চলতি সপ্তাহটা প্রেমিক যুগলের জন্য খুব একটা সুখকর হবে না। সম্পর্কে বরফ গলানোর একটাই উপায়। সঙ্গীর সঙ্গে কম কথা বলুন। একটু দূরেই থাকুন। দূরত্বই ক্ষত ভরতে সাহায্য করে। পার্টনার নিজের ঠিক-ভুল বিবেচনা করতে পারবেন। তবে অন্যান্যদের সঙ্গে সম্পর্ক ভাল থাকায় মেজাজ বেশ ফুরফুরেই থাকবে। ব্যক্তিগত ও কর্মক্ষেত্রে সামঞ্জস্য রাখার চেষ্টা করুন। বৃহস্পতিবারের পর বিভিন্ন কারণে অস্থির বোধ করতে পারেন। ভাল দিন অপেক্ষা করছে।
কেরিয়ারে উন্নতি ও কর্মক্ষেত্রে সাফল্যই এখন আপনার একমাত্র লক্ষ্য। পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য ঋণ নিতে পারেন। তবে সবদিক চিন্তাভাবনা করেই সিদ্ধান্ত নিন। দুটি বিষয় বিশেষভাবে লক্ষ্য করবেন এ সপ্তাহে। এক, কর্মক্ষেত্রে মনোযোগ হারাতে পারেন। দুই, আচমকা আর্থিক উন্নতির মুখ দেখতে পারেন।
কেরিয়ারে অন্যরকম সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা থাকলে এবার ভেবে দেখুন। তবে ব্যক্তিগত দুর্বলতা যেন বাধা হয়ে না দাঁড়ায়। বৃহস্পতিবারের পর দিনগুলি শান্তিতেই কাটবে। কর্মক্ষেত্রে বেশ স্বস্তিতেই থাকবেন। ব্যবসায়ীদের জন্য পুরনো চুক্তি পূরণের সময় এসেছে। সন্তান নেওয়ার ভাবনাচিন্তা থাকলে আর দেরি করবেন না। পারিবারিক শান্তি বজায় থাকবে।সর্বশেষ খবর
-
পাঁচ দশকে ভুটান পাহাড়ে পাঁচশোর বেশি হিমবাহ বিলুপ্ত! নেপালের মতো ভয়ঙ্কর হড়পাবানের অশনিসংকেত সিকিমেও!
-
ধুলিয়ান পুরসভায় অনাস্থা প্রস্তাব, ১৫-০ ভোটে অপসারিত পুরপ্রধান
-
পাটায়ার সমুদ্রে মার্কিন রণতরী, ৫ হাজার ‘খদ্দেরে’র আগমনে হাসি যৌনপল্লিতে! কেন বাধা প্রশাসন?
-
‘অতীত নিয়ে আটকে থাকলে উন্নয়ন সম্ভব নয়’, দিল্লি-ঢাকা চাপানউতরের মাঝেই বললেন ত্রিবেদী
-
তৃপ্তি-রশ্মিকা নন! আমিই ‘ন্যাশনাল ক্রাশ’, রবি কিষানের রসিক টনিকে ‘ডেলুলু’ তোপ নেটভুবনের