সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশ কয়েক বছর ধরে মূত্রাশয়ের সমস্যায় ভুগছিল ১৬ বছরের কিশোর৷ একাধিক চিকিৎসক পরীক্ষা করেও কোনও সুষ্ঠু সমাধান করতে পারেননি৷ শেষে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে যোগাযোগ করে কিশোরের পরিবার৷ প্রাথমিক পরীক্ষার পর সিদ্ধান্ত হয় অস্ত্রোপচারের৷ কিন্তু, অপারেশন শুরু করতে গিয়েই তাজ্জব চিকিৎসকরা৷ কলকাতা নিবাসী ওই ১৬ বছরের কিশোরের শরীরে একাধিক নারী অঙ্গ!
গত জুন-আগস্টের মাঝামাঝি সময়ে মুম্বইয়ের এক বেসরকারি হাসাপাতালের ঘটনা সম্প্রতি সংবাদ শিরোনামে এসেছে৷ চিকিৎসক মোহন কেশবমূর্তি এবং এস. তাবরাজ জানান, “অপারেশন শুরু করতে গিয়ে এই বিরল ঘটনার সাক্ষী হই আমরা৷ পরে আমেরিকার এক চিকিৎসকদলের সঙ্গেও এ নিয়ে আলোচনা হয়৷ এর আগে বিশ্বে ন’টি এমন বিরল নজির রয়েছে৷”
সর্বশেষ খবর
-
জল্পনার অবসান! বিশ্বকাপ শুরুর পাঁচ দিন আগে ইরানেরকে ভিসা মঞ্জুর আমেরিকার
-
ইবোলা পরিসংখ্যানে আশার আলো কঙ্গোতে! বিপদ কাটেনি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা
-
‘রেল মানচিত্রে জুড়বে গোটা বাংলা’, নবান্নে রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকে ‘গ্রিন সিগন্যাল’ শুভেন্দুর
-
উচ্ছিষ্ট ফুল থেকেই তৈরি হবে ধূপবাতি! রাজ্যের উদ্যোগে আশার আলো তারাপীঠ-সহ বীরভূমের বিভিন্ন মন্দিরে
-
কৃষ্ণনগরে হস্টেলের শৌচালয়ে খুদে ছাত্রীর দেহ! খুনের অভিযোগ পরিবারের