সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেট্রোয় উঠেছিলেন। এক কোণায় দাঁড়িয়ে নিজের মনে চিপস খাচ্ছিলেন। এই দেখে অন্য এক মহিলা হঠাৎই তাঁকে ‘মোটা’ বলে কটাক্ষ করতে শুরু করেন। বলতে থাকেন, ‘দেখো নিজেকে, দেখে মনে হয় ৫০ বছরের’। এনিয়েই তুমুল অশান্তি দিল্লি মেট্রোতে। তাঁদের ঝগড়ায় কান পাতা দায় হয় অন্য যাত্রীদের। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ঘটনার ভিডিও।
জানা গিয়েছে, স্থূলতার কারণে কটাক্ষের শিকার হওয়া যুবতীর বয়স ২০ বছর। আর যিনি কটাক্ষ করছেন তাঁর বয়স ৪২। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, ওই মহিলা আসনে বসা অন্যান্যদের সঙ্গে যুবতীর চেহারা নিয়ে আলোচনা করছেন। কে কত ফিট সেনিয়ে চর্চা করছেন। ৪২ বছর বয়সেও তিনি কতটা সুস্থ-সবল তাই প্রমাণ করার চেষ্টা করছিলেন ওই মহিলা। এমন চেহারা নিয়েও এত চিপস খাওয়া উচিত নয় বলেও কটাক্ষ করেন।
তখনই ওই মহিলার মন্তব্য নিয়ে বিরোধিতা করেন অন্যান্য যাত্রীরা। ব্যাস সেনিয়ে তাঁদের সঙ্গে তুমুল ঝগড়া শুরু করেন ওই মহিলা। যুবতীর হয়ে কয়েকজন এগিয়ে এলে তাঁদেরও কটাক্ষ করতে ছাড়েননি ওই মহিলা। এই ভিডিও দেখে অনেক নেটিজেনরাই সোশাল মিডিয়ায় লেখেন, ‘ওই মহিলা নিজের বোধবুদ্ধি হারিয়ে ফেলেছেন। কোথায়, কীভাবে কথা বলবেন জানেন না।’
সর্বশেষ খবর
-
ব্রাজিল ম্যাচের আগেই পানামার বিরুদ্ধে নামবে ভারত, দিনক্ষণ জানিয়ে দিল ফেডারেশন
-
ঠিকভাবে উল্লেখ নেই রাস্তার নাম! কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে ৭ দফা আপত্তি সিপিএমের
-
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, ফিরতে চাইছেন কলকাতায়! কবে ছুটি?
-
দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?