Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
American Boxer

বক্সারের এক ঘুষিতে হাওয়া প্রতিপক্ষের চুল! ‘এ তো টাইসনের বাপ’, ভিডিও দেখে মশকরা নেটিজেনদের

ঘটনাটি শনিবার আমেরিকার ম্যাডিসন স্কোয়্যার গার্ডেনের বক্সিং রিংয়ে ঘটেছে। বক্সার জ্যারেল মিলারের সঙ্গে লড়ছিলেন কিংস্লে আইবের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১৬:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১৬:৪৬

options
link
বক্সারের এক ঘুষিতে হাওয়া প্রতিপক্ষের চুল! ‘এ তো টাইসনের বাপ’, ভিডিও দেখে মশকরা নেটিজেনদের zoom
বক্সার জ্যারেল মিলারের সঙ্গে লড়ছিলেন কিংস্লে আইবের। ছবি: সংগৃহীত।

ঘুষির জোরে মাইক টাইসনকেও হার মানাবেন এই বক্সার। এক ঘুষিতে প্রতিপক্ষের চুল উড়িয়ে দিলেন! কিন্তু ভয় পাওয়ার বদলে এই ঘটনায় হাসির রোল উঠল দর্শকদের মধ্যে। কেন? আসলে এক বক্সার পরচুলা পরে লড়ছিলেন। টাকের এক পাশে খানিকটা চুল লেগে থাকলেও প্রতিদ্বন্দ্বীর ঘুষির চোটে বার বার উড়ে যাচ্ছিল পরচুলার বাকি অংশ। এক সময় বিরক্ত হয়ে পরচুলার পুরোটাই খুলে দর্শকদের দিকে ছুড়ে মারলেন টাকমাথা বক্সার। সাধের পরচুলা কেন ম্যাচের মাঝপথে বিশ্বাসঘাতকতা করল? তাও প্রকাশ্যে এসেছে। সঙ্গে ভাইরাল হয়েছে মজার ঘটনার ভিডিও। (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)।

জ্যারেল এক সাক্ষাৎকারে জানিয়েছেন, মায়ের শ্যাম্পুর জেরেই অপ্রস্তুত অবস্থায় পড়েছেন।

ঘটনাটি শনিবার আমেরিকার ম্যাডিসন স্কোয়্যার গার্ডেনের বক্সিং রিংয়ে ঘটেছে। বক্সার জ্যারেল মিলারের সঙ্গে লড়ছিলেন কিংস্লে আইবের। হাপি পাঞ্চ নামের একটি এক্স হ্যান্ডেলে আপলোড করা ভিডিওতে দেখা গিয়েছে, জ্যারেলের মুখে কিংস্লে আইবের ঘুষি মারতেই পরচুলাটি আলগা হয়ে উড়তে শুরু করে। বক্সিং করতে অসুবিধা হওয়ায় পরচুলাটি খুলে দর্শকাসনের দিকে ছুড়ে ফেলে দেন জ্যারেল। এভাবে পরচুলে খুলে যাওয়ায় মাকে দায়ি করেছেন হতাশ তরুণ বক্সার। ঠিক কী বলেছেন তিনি?

Advertisement

জ্যারেল এক সাক্ষাৎকারে জানিয়েছেন, মায়ের শ্যাম্পুর জেরেই অপ্রস্তুত অবস্থায় পড়েছেন। তিনি বলেন,‘‘মায়ের শ্যাম্পু ব্যবহার করার পর থেকেই চুল পড়া শুরু হয় আমার। দু’দিন আগে আমার ম্যানেজারকে পরচুলা কিনে আনতে বলি। প্রতিযোগিতা শুরু হওয়ার আগে তাড়াহুড়ো করে পরচুলাটি পরে নিয়েছিলাম আমি।” সকলের কাছে হাসির খোরাক হওয়ায় ব্যথা পেয়েছেন বলেও জানিয়েছেন বক্সার।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.