সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে বয়সে খেলে বেড়ানোর কথা, সে বয়সেই বাবা হতে চলেছে কোচির এক কিশোর৷ অবাক হলেও এ কাণ্ডই বাস্তব হতে চলেছে৷ সম্প্রতি এক ডিএনএ পরীক্ষার ফলাফলে যা জানা যাচ্ছে, তাতে এই কিশোরই সম্ভবত হতে চলেছে দেশের কনিষ্ঠতম বাবা৷
[ চণ্ডীগড় বিমানবন্দর হোক শহিদ ভগৎ সিংয়ের নামে, উঠল দাবি ]
এর আগে ১৩ বছরের কিশোরীর মা হওয়ার ঘটনায় শোরগোল পড়েছিল৷ এই কিশোর যেন তাকেও ছাপিয়ে গেল৷ ঘটনা গতবছর নভেম্বর মাসের৷ এক ১৭ বছরের কিশোরী বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেয়৷ কিন্তু প্রশ্ন ওঠে, সে সন্তানের বাবাকে নিয়ে৷ অভিযোগ ছিল, কিশোরীর এক অল্পবয়সি আত্মীয়ের ঔরসেই জন্ম নিয়েছে ওই সন্তান৷ এরপরই ডিএনএ পরীক্ষা করা হয়৷ চার মাসের শিশুকন্যার সঙ্গে ১২ বছরের কিশোরের ডিএনএ-এর মিল পাওয়া যায়৷ তারপরই ওই কিশোরই যে শিশুকন্যার বাবা তা নিয়ে সমস্ত সংশয় মিটে যায়৷
[ শ্রীজাতকে ত্রিশূল দিয়ে ‘সংহার’ করলে মিলবে ৫ লক্ষ, ঘোষণা ফেসবুকে ]
বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষই প্রথম পুরো বিষয়টি পুলিশের নজরে আসে৷ এক নাবালিকা মা হতে চলেছে দেখেই পুলিশকে জানিয়ে রাখা হয়৷ সেইমতোই এগোয় তদন্ত৷ তার ফলেই এই বছর বারোর কিশোরের কথা জানা যায়৷ নাবালিকা যে তার কারণেই গর্ভবতী হয়েছে তাও জানতে পারে পুলিশ৷ নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষা করা হয়৷ সেখানেই একই তথ্য উঠে আসে৷ যেহেতু মা ও বাবা দুজনেই নাবালক, তাই পসকো ( প্রোটেকশন অফ চিল্ড্রেন ফ্রম সেস্কুয়াল অফেন্সেস অ্যাক্ট) আইনের আওতায় একটি মামলা রুজু করা হয়েছে৷ জুভেনাইল জাস্টিস বোর্ডেই চলবে এ মামলার শুনানি৷
[ ‘পড়ার খরচ জোগাড় হয়নি’, মুসলিম ছাত্রীর চিঠি পেয়ে কী করলেন মোদি? ]
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ