Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১০ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২৮ আগস্ট ২০২৬
online food delivery

OMG! বাবার ফোনে গেম খেলার ফাঁকে ৬৫ হাজার টাকার খাবার অর্ডার খুদের! তারপর…

খাবার পৌঁছনোর মেসেজ দেখে সব জানতে পারেন বাবা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৫, ২০২১, ১৪:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৫, ২০২১, ১৪:০১

options
link
OMG! বাবার ফোনে গেম খেলার ফাঁকে ৬৫ হাজার টাকার খাবার অর্ডার খুদের! তারপর… zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই বলে যুগধর্ম। আজকাল নিতান্ত খুদেরাও অভিভাবকদের ফোন হাতিয়ে নিয়ে পছন্দের গেম কিংবা ভিডিও দেখতে থাকে। অনেক সময়ই তাদের দিকে খেয়ালই রাখেন না বাবা-মা। এর ফল যে কী মারাত্মক হতে পারে তা হাড়ে হাড়ে বুঝলেন এক ব্যক্তি। তাঁর পুত্র তাঁরই ফোন থেকে ১২০০ মার্কিন ডলারের আইসক্রিম, কেক অর্ডার করে বসল। ভারতীয় অঙ্কে টাকাটা ৬৪ হাজার ৯০০ টাকা! স্বাভাবিক ভাবেই চক্ষু চড়কগাছ খুদের বাবার।

ব্যাপারটা ঘটল কী ভাবে? অস্ট্রেলিয়ার (Australia) বাসিন্দা ওই ব্যক্তির পাঁচ বছরের একরত্তি ছেলে বাবার ফোনটা নিয়ে গেম খেলছিল। কে আর বুঝবে এর ফাঁকে কোন কীর্তি ঘটিয়ে ফেলছে সে। সকলের নজরকে ফাঁকি দিয়ে সে বহু কিছু অর্ডার করে দেয়। ৬ বাক্স আইসক্রিম, ৫ বোতল দুধ, সাতটা পেল্লাই কেক এবং ১৪ জার দুগ্ধজাত পানীয় যার নাম ডালস ডে লিচে। আর তার বিল বাবদ ওই বিপুল অঙ্ক সে মিটিয়েও দেয় অনলাইনে।

Advertisement

[আরও পড়ুন: হাওড়ায় ১২ হাজার কোটির বিনিয়োগ, দেড় লক্ষ কর্মসংস্থানের হদিশ দিল রাজ্য সরকার]

এদিকে বাবা বেচারি তো কিছুই জানেন না। আচমকাই ‘উবের ইটস’ তাঁকে একটি মেসেজ পাঠায়। আর সেই মেসেজেই তিনি জানতে পারেন, তাঁর অর্ডার করা খাবার ডেলিভারি হয়ে গিয়েছে। তবে তা পৌঁছেছে তাঁর অফিসে। শেষ পর্যন্ত ছুটির দিনে গাড়ি চালিয়ে অফিসে গিয়ে সব খাবার নিয়ে আনতে যেতে হয় তাঁকে। কিন্তু অত খাবার আর বাড়ি নিয়ে এসে কী হবে? কাজেই অধিকাংশ খাবার অফিসে বিলিয়ে দেন তিনি।

কিন্তু ছেলের অমন কাণ্ড দেখে কি মেজাজ ধরে রাখতে পেরেছিলেন তিনি? নাকি কোনও মতে রাগ হজম করে নিয়ে কেবল ফোনটার লক পাসওয়ার্ড বদলে দিয়েই আগামী ‘বিপর্যয়’ রোখাটা নিশ্চিত করেছিলেন? সেটা অবশ্য জানা যায়নি।

[আরও পড়ুন: লখিমপুর কাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে ‘খুনের চেষ্টা’র ধারা যোগের অনুমতি আদালতের, অস্বস্তিতে BJP]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.