সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: থাকার তাগিদে তিল তিল করে জাল তৈরি করে মাকড়শা। এটাই দস্তুর। কিন্তু সেই জাল যদি গড়ে ওঠে মানুষের কানের মধ্যে! পড়েই শিউরে উঠছেন তো? এমন ঘটনাই ঘটেছে চিনের মহিলার সঙ্গে। চিকিৎসকের কাছে গিয়ে তিনি জানতে পারেন তাঁর কানে দিব্যি জাল তৈরি করছে মাকড়শা।
সিচুয়াং প্রদেশে গত ২০ এপ্রিল এই ঘটনা ধরা পড়ে। আসলে বেশ কিছুদিন ধরে কানের সমস্যায় ভুগছিলেন ওই মহিলা। কানে ভীষণ ব্যথা ছিল। ঠিক মতো সব কথা শুনতেও পারছিলেন না। অগত্যা চিকিৎসকের দ্বারস্থ হন তিনি। ডান কানের ভিতর ঠিক কী কাণ্ড কারখানা চলছে, তা দেখতে এন্ডোস্কোপি করেন ডাক্তার। তখনই দেখা যায়, কানের ভিতর ঘুরে বেড়াচ্ছে আস্ত একটি মাকড়শা। শুধু ঘুরেই বেড়াচ্ছে না, ধীরে ধীরে কানের ভিতরই জাল বুনছে সে!
[আরও পড়ুন: ‘যেদিন ডাকবে, যাব’, স্থগিতাদেশ উঠতেই সিবিআইকে ‘পূর্ণ সহযোগিতা’র বার্তা অভিষেকের]

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই এন্ডোস্কোপির ভিডিও। যেখানে মাকড়শাটিকে জাল বুনতে দেখা যাচ্ছে। চিকিৎসকরা জানাচ্ছেন, প্রথমে অনেকটা কানের টিস্যু কিংবা পর্দার মতো মনে হয়েছিল ওই জালকে। ফলে প্রথম ঝলকে বোঝা যায়নি। তারপর বিষয়টি পরিষ্কার হয়। তারপরই অতি সাবধানে কান থেকে সেই মাকড়শা এবং জালটি বের করেন চিকিৎসক।
কিন্তু কীভাবে মাকড়শা কানে নিয়েও বিরাট কিছু ক্ষতি হয়নি ওই মহিলার? চিকিৎসকরা জানাচ্ছেন, ওই মাকড়শা বিষাক্ত ছিল না। তাই কানের বিরাট কোনও ক্ষতি করতে পারেনি। তবে বেশ ঝুঁকি নিয়েই মাকড়শাটিকে বের করে মহিলাকে নতুন জীবন ফিরিয়ে দিলেন ডাক্তাররা।
[আরও পড়ুন: ‘আমার মেয়ে তার স্বামীকে প্রধানমন্ত্রী বানিয়েছে’, গর্বিত ঋষি সুনাকের শাশুড়ি সুধা মূর্তি]
সর্বশেষ খবর
-
‘বিফ খেয়েছি’ বলেই বিতর্কে বিশ্বজিৎ, মৌন টলিউডকে ‘ভাড়াটে পারফর্মার’ কটাক্ষ সুরজিতের
-
‘মাধ্যম’ বিজেপি বিধায়করা, ফোনে বেকার ছেলেমেয়েদের ‘বায়োডাটা’ চাইছেন প্রতারকরা, তারপর…
-
নন্দীগ্রামে মমতা দাঁড়ালে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত! প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ‘গুগলি’ ঋতব্রতদের
-
মার্কিন চাপে নতিস্বীকার? ‘ভাড়াটে’ সৈনিকের বিরুদ্ধে জঙ্গি অভিযোগ এনেও প্রত্যাহার এনআইএ’র
-
কাশ্মীরে পুরো ‘বন্দে মাতরম’ গাইলেন আবদুল্লারা! খেপে গেল কংগ্রেস, ‘মুসলিম লিগ’ তোপ বিজেপির