রোজ অফিস, একই কাজ, টার্গেট পূরণের চাপ কার ভালো লাগে! মাঝে মধ্যেই ইচ্ছে হয় সব ছেড়ে হারিয়ে যেতে নিজের জগতে। কেউ চান প্রকৃতির মাঝে গিয়ে কয়েকটা দিন কাটাতে। কেউ আবার স্রেফ নিজের সঙ্গে সময় কাটাতেই কাজ থেকে সাময়িক বিরতি চান। কিন্তু চাইলেই তো আর সব মেলে না। ছুটির ক্ষেত্রেও বিষয়টা একেবারেই তাই। চাকুরেদের জীবনে ছুটি পাওয়া বেশ কঠিন একটা ব্যাপার বললে ভুল হবে না। তার উপর যদি বেসরকারি সংস্থার কর্মী হন, তাহলে তো কথাই নেই! কিন্তু যদি অফিসে গিয়েই মেলে ছুটি উপভোগের সুযোগ, তাহলে? শুনে অবাক হচ্ছেন? সোশাল মিডিয়ায় ট্রেন্ডিং এখন ‘সফট ডে অফ’।
নিশ্চয়ই ভাবছেন কী এই ‘সফট ডে অফ’? এটি হল ছুটি না নিয়েও ছুটি! অর্থাৎ আপনি প্রতিদিনের মতোই অফিস যাবেন। প্রয়োজনীয় কাজও করবেন। কিন্তু থাকবেন ছুটির মেজাজে। বাড়তি চাপ নেবেন না। কম্পিউটারে বুঁদ হয়ে থাকবেন না। সম্ভব হলে এড়িয়ে যাবেন মিটিংও। বরং ওই সময়টা দেবেন নিজেকে, মোবাইলে। সুযোগ পেলে সহকর্মীর সঙ্গে চলে যাবেন চা খেতে। আড্ডা দিয়ে খানিকটা সময় কাটাতে পারেন। বেরিয়ে যেতে পারেন সময়ের একটু আগেই।
আরও পড়ুন:

চলুন জেনে নেওয়া যাক সোশাল মিডিয়ায় ট্রেন্ডিং এখন ‘সফট ডে অফ’-এ কী কী করতে পারেন
- একটু ধীরে সুস্থে দিন শুরু করুন। অফিস ঢুকতে আধ ঘণ্টা দেরি করতেই পারেন। একদিনে বিশেষ সমস্যা হওয়ার কথা নয়। তবে হ্যাঁ, তাই বলে দীর্ঘক্ষণ দেরি করবেন না।
- যে কাজগুলো দায়িত্ব শুধুমাত্র আপনার হাতেই রয়েছে সেগুলো চটপট সেরে ফেলবেন।
- এদিন ভুলেও বাড়তি কাজ করতে যাবেন না। তাতে বেশিক্ষণ সময় অফিসে থাকতে হতে পারে। তাই বাড়তি কাজের দিকে ভুলেও যাবেন না।
- একদিন আগে ছুটি হলে বিশেষ ক্ষতি নেই। এদিনটা যেহেতু ছুটির মেজাজে রয়েছেন তাই একটু আগেই বেরিয়ে পড়ুন। তবে মনে রাখবেন আপনার জন্য যেন অন্যদের সমস্যা না হয়।
সর্বশেষ খবর
-
এবার ‘কেরালায় কুরুক্ষেত্র’ বাঁধাবেন একেনবাবু, সম্মুখ সমরে ঋত্বিক! আর কোন চমক?
-
অবশেষে শুরু অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন, কীভাবে পূরণ করবেন ফর্ম? জানুন খুঁটিনাটি
-
হিন্দু-মুসলমানের রাজনীতি আর কতদিন! দিল্লিতে বিক্ষোভ ককরোচ পার্টির, নিরাপত্তা দিল শাহের পুলিশ
-
শওকতের গ্রেপ্তারিতে ভাঙড়ে মিষ্টি বিলি আরাবুলের, তুমুল নাচ আইএসএফ কর্মীদের
-
বিশ্বাস ভাইদের অবিশ্বাস্য কীর্তি! এলআইসির জমি ‘জবরদখল’ সুরুচি সংঘের