সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখা মিলল ব্ল্যাক প্যান্থারের। এবার এই প্রাণীর দেখা পাওয়া গেল দক্ষিণ গোয়ার নেত্রাভালি অভয়ারণ্যে। এই প্রথমবার সেখানে ব্ল্যাক প্যান্থারের দেখা পাওয়া গেল। মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত টুইট করে ব্ল্যাক প্যান্থারের দেখা মেলার খবর জানান। তাঁর এই টুইট ঘিরে পশুপ্রেমীদের মধ্যে বইছে খুশির হাওয়া।
বুধবার প্রমোদ সাওয়ান্ত টুইটে লেখেন, “নেত্রাভালি অভয়ারণ্যে ব্ল্যাক প্যান্থার দেখা গিয়েছে। ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে তার ছবি।” টুইটটি পশুপ্রেমী মহলে ভাইরাল হয়ে যায়। সকলেই বেজায় খুশি।
A great glimpse of Goa’s rich wildlife. Black Panther camera trapped at Patiem Beat of Netravali Wildlife Sanctuary. pic.twitter.com/p7IVuHDLP1
— Dr. Pramod Sawant (@DrPramodPSawant) May 6, 2020
[আরও পড়ুন: হনুমানকে মদ্যপান করাল সুরাপ্রেমী! মদ্যপের কীর্তিতে ক্ষোভে ফুঁসছেন পশুপ্রেমীরা]
ব্ল্যাক প্যান্থারকে মেলানিস্টিক লেপার্ডও বলা হয়। বিশেষ দেখা যায় না তাকে। গায়ের রংয়ের কারণে খুব সহজেই জঙ্গলে গা ঢাকা দিয়ে থাকতে পারে এই প্রাণীটি। পাশাপাশি খুব সহজে জঙ্গলে তাকে খুঁজে পাওয়া যায় না। এক বনাধিকারিক জানান, নেত্রাভালি অভয়ারণ্যে বাঘ দেখা যায়। তবে ব্ল্যাক প্যান্থার ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ার ঘটনা একেবারেই নতুন। একটি নাকি আরও ব্ল্যাক প্যান্থার এই জঙ্গলে রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
You remember that #Bagheera from Jungle book. Here it is. They are not separate species but melanistic common #leopard only. Found from Kabini to Darjeeling in #India. Beauty captured by Harsha Narasimhamurthy. pic.twitter.com/dDA53gZxBa
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) May 6, 2020
বর্তমানে নেটদুনিয়ায় নেত্রাভালি অভয়ারণ্যের ব্ল্যাক প্যান্থারকে নিয়ে চলছে জোর আলোচনা। জাঙ্গল বুকের ‘বাঘিরা’র কথা তুলে টুইট করেছেন অনেকেই।
[আরও পড়ুন: ‘আমার রাস্তা আটকাস, এত সাহস’, রাগের বশে সাপকে কামড়ে টুকরো করলেন মদ্যপ যুবক!]
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার