সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বঘোষিত ধর্মগুরু। প্রতাপ প্রতিপত্তিতে রীতিমতো বাদশাহী মেজাজ। এহেন ধর্মগুরুই ফেঁসেছেন ধর্ষণ কাণ্ডে। তাঁর অগণিত ভক্ত তা মানতে নারাজ। বাবা কোনও খারাপ কাজ করতেই পারেন না। যদিও আদালত রাম রহিমকে দোষীই সাব্যস্ত করেছে। তবে তিনি শুধু একা নন। স্বঘোষিত এরকম বেশ কয়েকজন বাবা আছেন, যাঁদের কুকীর্তি চমকে দেওয়ার মতো।
আসারাম বাপু
এ নাম দেশবাসী আজও ভুলে যায়নি। একইরকম প্রতাপ। বিশাল ক্ষমতার অধিকারী। ২০১৩ সালে ঝুলি থেকে বেড়াল বেরলো। জানা গেল, বাবা জড়িয়েছেন এক যৌন কেলেঙ্কারিতে। জল গড়াল আদালতে। এখনও বাবা গারদের ওপারেই।
স্বামী নিত্যানন্দ
ইনিও স্বঘোষিত ধর্মগুরু।২০১০ সালে টিভির পর্দায় ফাঁস হয় তাঁর কীর্তিকলাপ। এক অভিনেত্রীর সঙ্গে আপত্তিজনক অবস্থায় দেখা যায় বাবাকে। সে ফুটেজ সম্প্রচারিত হতেই হুলস্থূল। সিআইডি তদন্তের মুখোমুখি হতে হয়েছিল বাবাকে। সেবারও বাবার গ্রেপ্তারিতে ভক্তকূল আকুল হয়ে প্রতিবাদ জানিয়েছিলেন।
স্বয়ম্ভূ বাবা শিব দ্বিবেদী
এই বাবার গুণও কম নয়। কেউ কেউ আবার বলতেন সন্ত স্বামী ভীমানন্দ। মহারাজ চিত্রকূটওয়ালে নামেও পরিচিত ছিলেন। রীতিমতো সেক্স ব়্যাকেট চালানোর অভিযোগ উঠেছিল এই বাবার নামে। দেহব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাবাকে গ্রেপ্তার করা হয়েছিল।
বিক্রম চৌধুরী
হট যোগ বিখ্যাত হয়েছিল এঁর কল্যাণেই। একাধিক যৌন কেলেঙ্কারির অভিযোগ উঠেছে তাঁর নামে।
স্বামী ওম
টেলিভিশন শো বিগ বসের কল্যাণে এ নাম অনেকেরই জানা। নগ্ন কন্যাকে যোগ গুণ ইনি প্রকাশ্যেই শিখিয়েছেন। ভাইরালও হয়েছিল সে ভিডিও। কিছুদিন আগে আবার নিজের কাণ্ডকারখানার জন্য মহিলাদের হাতে মারধরও খেয়েছেন ইনি। তবে স্বঘোষিত বাবাজি শোধরাননি।
সর্বশেষ খবর
-
বড়সড় দুর্ঘটনায় পেশাদার কুস্তিগির ‘দ্য গ্রেট খালি’, ক্ষতিগ্রস্ত গাড়ি, এখন কেমন আছেন?
-
বাপ কা বেটি! বিশেষ সম্মান গম্ভীরকন্যাকে, মেয়ের সাফল্যে কী বললেন ভারতের কোচ?
-
ভালোবাসার প্রমাণ রাখার মরিয়া চেষ্টা, প্রেমের জোয়ারে ধ্বংস মামা-ভাগ্নের সৌন্দর্য
-
নজরে ‘চিকেনস নেক’-এর নিরাপত্তা! দ্রুত সেবক-রংপো রেল প্রকল্পের কাজ শেষের আর্জি সাংসদের
-
‘বাবা ভুল করেছে, প্রায়শ্চিত্তও…’, বিগ বস বাংলার গ্র্যান্ড ওপেনিংয়ে চোখে জল তাপসকন্যা সোহিনীর




