সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হরিয়ানার যুবক অমিত ভাদানা মানুষকে চমকে দিতে ভালোবাসেন? প্রথমত, কোটি টাকার গাড়িতে চেপে বাড়ি বাড়ি দুধ বিক্রি করেন তিনি। এখানেই শেষ নয়, ব্যাঙ্ক আধিকারিকের মোটা মাইনের চাকরি ছেড়ে পারিবারিক দুধের ব্যবসাকেই পেশা হিসাবে বেছে নিয়েছেন। অমিতের কাণ্ড জেনে অবাক নেটিজেনরা। ভাইরাল হয়েছে দামি গাড়িতে চেপে তাঁর দুধ বেচার ভিডিও।
ফরিদাবাদের মহব্বাতাবাদ গ্রামের বাসিন্দা অমিত ভাদানা। স্নাতক হওয়ার পর ব্যাঙ্কের চাকরি পেয়েছিলেন। কিন্তু কয়েকদিন যাওয়ার পর অনুভব করেন, এই কাজ তাঁর জন্য নয়। শেষ পর্যন্ত চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেন। ঠিক করেন পারিবারিক দুধের ব্যবসাই করবেন। প্রথম দিকে বাইকে করেই বাড়ি বাড়ি গিয়ে দুধ বিক্রি করেন অমিত। সময়ের সঙ্গে সঙ্গে ব্যবসা বাড়তে শুরু করে। এক সময় কোটি টাকার অডি গাড়ি কিনে ফেলেন তিনি। এখন সেই গাড়িতে করেই বাড়ি বাড়ি গিয়ে দুধ পৌঁছে দেন।
View this post on Instagram
অন্যদিকে গ্রাহকরাও সকালবেলা অমিতের জন্য অপেক্ষা করেন। দামি গাড়ি থেকে নেমে ব্যতিক্রমী দুধ বিক্রেতার দুধ বিক্রির কায়দা ফোনে রেকর্ড করেন তাঁরা। অমিতের সঙ্গে ছবি তোলার জন্যও ভিড় জমে যায়। এক সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে অমিত জানান, ছোট থেকেই গাড়ি চালানোর প্রতি ঝোঁক ছিল তাঁর। আরও বলেন, কোনও কাজই ছোট বা বড় নয়, মানুষের মানসিকতাই সেই কাজকে ছোট বা বড় করে তোলে। স্বপ্নপূরণে শুধু চাই পরিশ্রম। তাতেই সাফল্য পেয়েছেন হরিয়ানার অমিত ভাদানা।
সর্বশেষ খবর
-
চলতি বছরই অভিন্ন দেওয়ানি বিধি? শুভেন্দুর কমিটির বৈঠকে বিরাট সিদ্ধান্ত
-
রোগীর পরিজনদের ‘সাহায্য’ করার নামে প্রতারণা! এসএসকেএম থেকে পুলিশের জালে মহিলা দালাল
-
সীমান্তে সন্ত্রাসবাদীদের ডেরা, চলছে জাল আইডি তৈরি চক্র! শমীকের হুঙ্কার, ‘যে কোনও মূল্যে বন্ধ করবই’
-
মহিলা যাত্রী তুলতে অনীহা-হেনস্তা! অভিযোগ শুনতে চালু হেল্পলাইন, আর কী নির্দেশ অর্জুনের?
-
যেন মেয়েদের শচীন! এক ইনিংসেই জোড়া সর্বকালীন রেকর্ড স্মৃতির, এশিয়া কাপের সেমিতে ভারত