Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৯ আগস্ট ২০২৬
Virgin

‘ভার্জিন ব্রাহ্মণ পাত্রী চাই’, ডিভোর্সি আইআইটি কর্মীর দাবি ঘিরে সমালোচনার ঝড়

নিজের দাবির সপক্ষে রীতিমতো যুক্তি দিয়েছেন ওই ব্যক্তি। যদিও তা খুশি করতে পারেনি নেটিজেনদের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৩, ২০২৬, ১৮:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৩, ২০২৬, ১৮:৪৪

options
link
‘ভার্জিন ব্রাহ্মণ পাত্রী চাই’, ডিভোর্সি আইআইটি কর্মীর দাবি ঘিরে সমালোচনার ঝড় zoom
ছবি: এআই নির্মিত।
Advertisement

বয়স তাঁর ৩৭। বিবাহবিচ্ছিন্ন। কিন্তু পাত্রী চান ‘ভার্জিন’। তাঁকে হতে হবে ব্রাহ্মণও। এক আইআইটি কর্মীর এহেন দাবি ঘিরে বিতর্কের ঝড় নেটভুবনে। বিখ্যাত ‘ম্যাচমেকার’ ঐন্দ্রিলা কাপুর একটি পোস্ট করেছেন সম্প্রতি। তাতেই তাঁকে এই বিষয়ে কথা বলতে দেখা গিয়েছে।

ঐন্দ্রিলা জানিয়েছেন, ”উনি চান এমন কাউকে যাঁর বয়স হবে তিরিশের নিচে, যিনি কখনও কোনও সম্পর্কে জড়াননি এবং জিরো বডি কাউন্ট থাকলেই ভালো।” প্রসঙ্গত, নব্য প্রজন্মের মধ্যে ‘বডি কাউন্ট’ শব্দটি খুবই ব্যবহৃত হয়। এর অর্থ, কতজনের সঙ্গে দৈহিক মিলন হয়েছে। সেই সঙ্গেই তিনি জানিয়ে দিয়েছেন, কোনও রসিকতা নয়। অত্যন্ত সিরিয়াস হয়েই এমন দাবি করেছেন ওই যুবক। তিনি পেশায় আইআইটিয়ান বলেও জানিয়েছেন ঐন্দ্রিলা।

Advertisement

বয়স তাঁর ৩৭। বিবাহবিচ্ছিন্ন। কিন্তু পাত্রী চান ‘ভার্জিন’। তাঁকে হতে হবে ব্রাহ্মণও। এক আইআইটি কর্মীর এহেন দাবি ঘিরে বিতর্কের ঝড় নেটভুবনে।

এখানেই শেষ নয়। ঐন্দ্রিলা জানিয়েছেন, নিজের দাবির সপক্ষে রীতিমতো যুক্তি দিয়েছেন। তাঁর মতে, কোনও মহিলার অতীত সঙ্গী থাকলেই পরবর্তী সম্পর্কেও তাঁরা বিশ্বাসী হন না। ঐন্দ্রিলা তাঁর কাছে জানতে চেয়েছিলেন, এই নিয়ম পুরুষদের ক্ষেত্রেও খাটে কিনা। তিনিও যে ডিভোর্সিই। তৎক্ষণাৎ তাঁর জবাব, ”না, এটা কোনও ঠিক তুলনা হল না। কেননা আমি একজন পুরুষ।”

স্বাভাবিক ভাবেই এমন দাবি ও সেটার সপক্ষের যুক্তি ঘিরে শোরগোল নেটভুবনে। ঐন্দ্রিলা জানিয়েছেন, প্রকৃতপক্ষে কোনও রক্ষণশীল পরিবারের মেয়ে এমন কাউকে বিয়ে করতেই চাইবেন না, যিনি ডিভোর্সি ও যাঁর বয়স চল্লিশ ছুঁই ছুঁই। ঐন্দ্রিলা তাঁকে ভর্ৎসনা করে বলেছেন, ”আপনি আপনার এই গোঁড়া ও পিতৃতান্ত্রিক মানসিকতা দিয়ে এই নারীদের প্রতারিত করতে চলেছেন।”

বহু নেটিজেনই আক্রমণ করেছেন ওই ব্যক্তিকে। একজন লিখেছেন, ‘এবার বোঝা যাচ্ছে, উনি কেন সংসার করতে পারেননি।’ আবার অনেকেই বলেছেন একজন বিবাহবিচ্ছিন্ন মানুষের উচিত আরও একজন ডিভোর্সিকেই বিয়ে করা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.