সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাধারণত উলটো অভিযোগ উঠে থাকে। মোটা অংকের ঋণ পরিশোধে ঋণ আদায়কারী সংস্থার কর্মীরা কিছু ক্ষেত্রে গ্রাহকের সঙ্গে অভব্য ব্যবহার করে থাকেন। এই ঘটনা কিন্তু সম্পূর্ণ বিপরীত। গ্রাহক দেড় কোটি টাকার ঋণ নিয়েও শোধ করছেন না। ব্যাংকের চিঠি-পত্তর, অনুরোধ-উপরোধে কাজ হচ্ছিল না। এই অবস্থায় বাধ্য হয়ে ওই ব্যক্তির দোকানের সামনে ধরনায় বসলেন খোদ ব্যাংকের ম্যানেজার। সম্প্রতি এমন ঘটনা ঘটেছে তামিলনাড়ুর (Tamilnadu) তিরুপুত্তুরে। ম্যানেজারের ছবি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে।
গ্রাহকের দোকানে ধরনায় বসেছিলেন ইন্ডিয়ান ব্যাংকের (Indian Bank) তিরুপুত্তুর শাখার ম্যনেজার এস হেমন্ত কুমার। তাঁর ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন এস অরুণাগিরির নামের এক ব্যক্তি। হার্ডওয়ারের ব্যবসায়ী অরুণাগিরি দেড় কোটি ঋণ নেন ব্যাবসা বাড়াতে। ইন্ডিয়ান ব্যাংকের ম্যানেজার হেমন্তের অভিযোগ, শুরুতে কয়েক দফায় ইএমআই দেওয়ার পরেই ঋণ পরিশোধ করা বন্ধ করে দেন গ্রাহক। এখনও অবধি মাত্র ১০ লক্ষ টাকা শোধ করেছেন তিনি। এর পর সুদ কিংবা আসল কিছুই আর দেননি। এমনকী ব্যাংকের নোটিশেও গা করেননি বলে অভিযোগ। এর পরেই ওই ব্যক্তির হার্ডওয়ায়ের দোকানের সামনে ধরনায় বসেন ব্যাংকের ম্যানেজার।
[আরও পড়ুন: ধমক দিয়েছিলেন টিকিট পরীক্ষক, রাগে পুণে স্টেশন অচল করে দিলেন যুবক, কীভাবে?]
তিরুপুত্তুরের ইন্ডিয়ান ব্যাংক সূত্রে জানা গিয়েছে, বছর সাতচল্লিশের এস অরুণাগিরি নামের ওই ব্যক্তি প্রায় ২ বছর আগে ব্যবসার জন্য ১ কোটি ৫০ লক্ষ টাকার ঋণ নিয়েছিলেন। একটা সময় ব্যাংকে টাকা দেওয়া বন্ধ করেন তিনি। ব্যাংকের তরফে তাঁর কাছে গিয়ে কথাও বলা হয়। তাতেও কাজ হয়নি কোনও। এর পরেই নিরুপায় ব্যাংকের ম্যানেজার হার্ডওয়ারের ব্যবসায়ীর দোকানের সামনে বসে ধরনা দেওয়া শুরু করেন।
[আরও পড়ুন: ২৪-এ গুরুত্বপূর্ণ হবে আঞ্চলিক দলগুলি, প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন মমতা: অমর্ত্য সেন]
সেই ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যার পর শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যে। হতাশ ম্যানেজার ছবি দেখে হতবাক নেটিজেনরা। সকলের বক্তব্য, এই কারণেই ঋণ আদায়কারী সংস্থার কর্মীদের কাজে লাগিয়ে থাকে ব্যাংক। এবং তারা গ্রাহকের সঙ্গে খারাপ ব্যবহার করে থাকেন।
সর্বশেষ খবর
-
১৫ ঘণ্টার পাওয়ার ব্লকে ভোগান্তিতে যাত্রীরা, দ্রুত পরিষেবা স্বাভাবিকের চেষ্টায় রেল
-
‘ভারতের যুবসমাজ হাতের পুতুল নয়’, ককরোচ পার্টিকে তোপ নীতীন নবীনের
-
সময় দিতে নারাজ পুলিশ, মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে সোমবারই ফের তলব, বাড়ছে গ্রেপ্তারির সম্ভাবনা
-
তরুণীকে নিগ্রহ! অভিযোগ করায় ‘মারধর’, কলেজ স্ট্রিটে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরল বাহিনী
-
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে স্বস্তির জয় মেসিহীন আর্জেন্টিনার, জিতলেও চোট চিন্তায় ব্রাজিল