Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১১ আগস্ট ২০২৬
Train

রাজকীয় মেজাজে লাইনে ঠায় দাঁড়িয়ে! ট্রেন থামিয়ে মহিষ তাড়ালেন চালক, ভাইরাল ভিডিও

সোশাল মিডিয়ায় এই দৃশ্য ভাইরাল হয়ে যায় মুহূর্তে। ওই চালকের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ওই চালক সময়ের চেয়েও জীবনকে প্রাধান্য দিয়েছেন। অবশ্যই এই ঘটনা প্রশংসাযোগ্য।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩, ২০২৬, ১৯:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩, ২০২৬, ১৯:৩৮

options
link
রাজকীয় মেজাজে লাইনে ঠায় দাঁড়িয়ে! ট্রেন থামিয়ে মহিষ তাড়ালেন চালক, ভাইরাল ভিডিও zoom
রেললাইনে মহিষ তড়াচ্ছেন চালক। ছবি এআই দ্বারা নির্মিত।
Advertisement

মাঝপথে থমকে দাঁড়িয়ে ট্রেন। সজোরে হর্ন বাজিয়ে চলেছেন লোকো পাইলট। তবে যাকে উদ্দেশ্য করে চালক হর্ন বাজাচ্ছেন তার কোনও ভ্রূক্ষেপ নেই। রাজকীয় মেজাজে রেললাইনে ঠায় দাঁড়িয়ে। ভাবখানা এমন যেন, ‘যেতে নাহি দিব’। অগত্যা আর কী, লাইন পরিষ্কার করতে যাত্রীবোঝাই ট্রেন থেকে নেমে পড়লেন খোদ চালক। যাত্রাপথের ‘অবাঞ্ছিত অতিথি’ মহিষ তাড়িয়ে অবশেষে রওনা করালেন ট্রেন। সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই দৃশ্য।

ট্রেনের ধাক্কায় অবলা প্রাণীর মৃত্যু দেশে নতুন কিছু নয়। এহেন দুর্ঘটনায় মানুষের মৃত্যু সামনে এলেও অবলা প্রাণীর মৃত্যুর কোনও হিসেব রাখে না সরকার। সেখানে লোকো পাইলটের এই মানবিক ছবি মন কেড়ে নিয়েছে নেটিজেনদের। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, একপাল মহিষ মনের আনন্দে রেললাইনের উপর দাঁড়িয়ে ঘাস খাচ্ছে। আসন্ন বিপদ সম্পর্কে বিন্দুমাত্র ভাবিত নয় তারা। দূর থেকে এই দৃশ্য দেখে সতর্ক হয়ে যান চালক। ট্রেনের গতি কমিয়ে বার বার হর্ন দিতে থাকেন। তবে মহিষগুলির তাতে কোনও ভ্রূক্ষেপ দেখা যায়নি। এই অবস্থায় বাধ্য হয়ে ট্রেন থামিয়ে দেন চালক। যাত্রীদের বিরক্তি সত্ত্বেও দ্রুত ট্রেন থেকে নেমে ছুটে যান চালক। লাইন থেকে মহিষ তাড়ানোর পর উঠে আসেন ট্রেনে। ফের চলতে শুরু করে ট্রেনটি।

Advertisement

ভিডিওতে দেখা যাচ্ছে, একপাল মহিষ মনের আনন্দে রেললাইনের উপর দাঁড়িয়ে ঘাস খাচ্ছে। আসন্ন বিপদ সম্পর্কে বিন্দুমাত্র ভাবিত নয় তারা। দূর থেকে এই দৃশ্য দেখে সতর্ক হয়ে যান চালক। ট্রেনের গতি কমিয়ে বার বার হর্ন দিতে থাকেন।

সোশাল মিডিয়ায় এই দৃশ্য ভাইরাল হয়ে যায় মুহূর্তে। ওই চালকের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ওই চালক সময়ের চেয়েও জীবনকে প্রাধান্য দিয়েছেন। অবশ্যই এই ঘটনা প্রশংসাযোগ্য। আরও একজন লিখেছেন, এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার জন্য উপস্থিত বুদ্ধির পাশাপাশি অবলা প্রাণীদের প্রতি সহানুভূতিশীল হওয়ায় প্রয়োজন। আর এই দুই গুণই ওই চালকের মধ্যে রয়েছে।

উল্লেখ্য, রেললাইনে ট্রেনে কাটা পড়ে গবাধি পশুর মৃত্যু গ্রামাঞ্চলে অতি সাধারণ ঘটনা। এইসব ক্ষেত্রে ক্ষতিপূরণ তো দূর, এই মৃত্যুর কোনও হিসেবও থাকে না। সেখানে দাঁড়িয়ে ট্রেন চালকের এই মানবিক আচরণ মন কেড়ে নিয়েছে নেটিজেনদের। তবে এই ঘটনা ঠিক কোথায় ঘটেছে তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.