সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রবল বৃষ্টির মধ্যে ছুটে চলেছে যাত্রীবাহী বাস। কিন্তু মাথায় ছাতা ধরে বাস চালাতে হচ্ছে চালককে! এক হাতে ছাতা ধরেই কোনওমতে স্টিয়ারিং সামলাচ্ছেন তিনি। এমনই দৃশ্য দেখা গেল মহারাষ্ট্রের (Maharashtra) একটি সরকারি বাসে। এই ঘটনা নতুন হলেও মহারাষ্ট্রের বাসযাত্রীদের কাছে এটি খুবই পরিচিত দৃশ্য। ফলে প্রশ্ন উঠছে, এই বেহাল দশার বাসে উঠে আদৌ কি নিরাপদে যাতায়াত করতে পারেন যাত্রীরা?
মুম্বই কংগ্রেসের (Congress) টুইট করা একটি ভিডিওতে ধরা পড়েছে এই দৃশ্য। দেখা যাচ্ছে, প্রবল বৃষ্টির মধ্যেই উর্দি পরে বাস চালাচ্ছেন এক চালক। বাঁ হাতে ছাতা ধরে রয়েছেন তিনি। হাওয়ার তোড়ে বারবার ছাতা উড়ে যাচ্ছে। কোনওমতে ছাতা ধরে রেখেই বাস চালিয়ে যাচ্ছেন তিনি। এক হাতেই ঘোরাচ্ছেন স্টিয়ারিং। জানা গিয়েছে, গাদচিরোলি জেলার একটি সরকারি বাসের দৃশ্য তুলে ধরা হয়েছে এই ভিডিওতে।
[আরও পড়ুন: চন্দ্রযান ৩-সহ একাধিক সফল মিশনে মহিলা বিজ্ঞানীদের মেধা, ইসরোর ৭ মহিয়সীকে কুর্নিশ]
এই ভিডিও এক্স প্ল্যাটফর্মে পোস্ট করে মুম্বই কংগ্রেস। সঙ্গে লেখা হয়, “গাদচিরোলির আহেরি এলাকার ভিডিও। বাসের ছাদ চুঁইয়ে জল পড়ছে আর মাথায় ছাতা ধরে বাস চালাচ্ছেন চালক। মহারাষ্ট্রের সরকারি বাস পরিবহণ ব্যবস্থার এটাই হাল। যাঁরা এই বাসে যাতায়াত করেন, তাঁদের সুরক্ষা এখন সর্বশক্তিমানের হাতেই!” ভাইরাল হয়ে যায় মহারাষ্ট্রের এই ভিডিও।
यह वीडियो गढ़चिरौली के अहेरी का है !
बारिश होने पर बस की छत टपकने से यह बात सामने आई है कि ड्राइवर बस में छाता लेकर बस चला रहा था!
यह हालत होगई है महाराष्ट्र के @msrtcofficial बस सेवा की, यात्रियों की सुरक्षा अब उपरवाले के भरोसे है!
वीडियो: @mumbaitak #Maharashtra #Gadchiroli pic.twitter.com/z5evosrfk6— Mumbai Congress (@INCMumbai) August 25, 2023
তবে সেরাজ্যের নিত্যযাত্রীদের কাছে এই দৃশ্য একেবারেই নতুন কিছু নয়। প্রচুর বাসেই এমন বেহাল দশা। অনেক সময়ে হাইওয়ে ধরে দ্রুতগতিতে বাস চললে ছাদ উড়ে যাওয়ার ঘটনাও ঘটেছে বলেই দাবি যাত্রীদের। তবে পরিবহণ কর্তারা জানিয়েছেন, অন্য বাসের যাত্রীরা চালককে ছাতা মাথায় দেখতে পেয়েছিলেন। ওই বাসের যাত্রীরা কিছুই জানতেন না। প্রসঙ্গত, প্রতিদিন গড়ে ৬০ লক্ষ যাত্রী মহারাষ্ট্রের সরকারি বাসে যাতায়াত করেন।
[আরও পড়ুন: ‘ঘৃণার কারখানা চালাচ্ছেন মোদি-শাহ’, উত্তরপ্রদেশে মুসলিম পড়ুয়ার নির্যাতন নিয়ে সরব তৃণমূল]
সর্বশেষ খবর
-
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে ইস্তফা আলাপনের স্ত্রীর! সোনালি চক্রবর্তীর পদক্ষেপ ঘিরে জল্পনা
-
শৈশবের ট্রমা সহজে কাটে না! প্রভাব পড়তে পারে প্রেমের সম্পর্কেও, বোঝা যায় এই লক্ষ্মণেই
-
সপ্তাহে ২ দিন হাওড়ার মঙ্গলাহাটে হকারদের বসার অনুমতি, শর্ত বেঁধে দিল প্রশাসন
-
এবার রাডারে অভিষেকের ডায়মন্ড হারবার এফসি, ‘টাকা আসত কোথা থেকে?’, প্রশ্ন ক্রীড়ামন্ত্রী নিশীথের
-
উন্নত রাডারেও অদৃশ্য! চিন-পাকিস্তানের চিন্তা বাড়িয়ে ভারতকে সু-৫৭-এর প্রস্তাব পুতিনের